শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
খুঁজছিলেন এক গ্রহ, হঠাৎ বৃহস্পতির চেয়ে দ্বিগুণ বড় গ্রহের খোঁজ পেল না বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ  চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী ভারতের প্রতি বাংলাদেশিদের ইতিবাচক মনোভাব কমেছে মোদির ‘কোলাকুলি’ নিয়ে রাহুল গান্ধীর মশকরা ইনফান্তিনোর পাশ থেকে সরে দাঁড়াল নিউজিল্যান্ডও, চায় স্বাধীন তদন্ত ঢাকার ৪১৬ বছর পূর্তিতে তরুণদের সাইকেল র‍্যালি ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে আজই আমার শেষ দিন: নাছির মানুষ নামাজে এসে বলে গ্যাস নাই, গ্যাস দেন: জামায়াত আমির ৫ মাসে লোডশেডিংয়ের ইতিহাস ভেঙেছে সরকার, দেশে গ্যাস-বিদ্যুৎ নেই: নাহিদ

কুমিরের কামড়ে কোস্টারিকান ফুটবলারের মৃত্যু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩
  • ১৭৩ Time View

স্পোর্টস ডেস্ক : কোস্টারিকার দ্বিতীয় বিভাগের ফুটবল দল দেপোর্তিভো রিও কানাসের খেলোয়াড় আলবার্তো লোপেজ অরটিজ। অনুশীলনে অংশ হিসেবে দেশটির উত্তর-পশ্চিম অঞ্চল সান্তা ক্রুজের একটি নদীতে সাঁতার কাটতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন তিনি।

 স্প্যানিশ সংবাদ মাধ্যম ‘মার্কা’ তাদের প্রতিবেদনে এক প্রত্যক্ষদর্শীর উদ্বৃতি দিয়ে জানায়, ২৯ বছর বয়সী একজন ফুটবলার ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দিয়ে সাঁতার কাটতে নেমে পড়েন। কিন্তু দুর্ভাগ্যক্রমে তখনই একটি কুমির এসে তাকে আঘাত করে এবং তার মর্মান্তিক মৃত্যু হয়।
 
আলবার্তো লোপেজকে আক্রমণের পর কুমির চোয়ালের মধ্যে নিয়ে সাঁতার কাটতে থাকে। পরে পুলিশ এসে কুমিরটিকে গুলি করে স্থানীয়দের সহযোগিতায় তার রক্তাক্ত মরদেহটি উদ্ধার করে।
 
লোপেজের এমন মর্মান্তিক মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছে ক্লাব কৃর্তপক্ষ। এ ছাড়া শোকবার্তা দিচ্ছেন ক্লাবটির সমর্থকরা। যদি কুমিরের আক্রমণে নিহত হওয়ার ঘটনা কোস্টারিকায় নতুন নয়। এর আগে গত নভেম্বরে নদীতে মাছ শিকারের সময় ১২ ফুট লম্বার একটি কুমিরের আক্রমণে মারা যায় জুলিও নামের আট বছরের এক বালক।

 

 

কিউএনবি/আয়শা/০৪ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৭:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit