সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

‘ন্যায়বিচারের’ জন্য জ্ঞানবাপি মসজিদে সমীক্ষায় এলাহাবাদ হাইকোর্টের সায়

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ১১০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রায়ের পর হিন্দুপক্ষের আইনজীবী বিষ্ণু শঙ্কর জৈন বলেছেন, ‘এলাহাবাদ হাইকোর্ট জানিয়েছে, জ্ঞানবাপি মসজিদ কমপ্লেক্সে এএসআই সমীক্ষা শুরু করবে। দায়রা আদালতের আদেশ হাইকোর্ট বহাল রেখেছে।’ ‘ন্যায়বিচারের’ জন্য এই সমীক্ষা ‘প্রয়োজন’ বলে জানিয়েছেন আদালত।  

 
প্রতিবেদনে বলা হয়, জ্ঞানবাপি মসজিদ নিয়ে গত মাসেই বারানসি আদালতের রায় সামনে এসেছিল। সেখানে ওয়াজুখানা এলাকা বাদ দিয়ে মসজিদে সমীক্ষা চালানোর জন্য বলা হয়েছিল এএসআইকে। অভিযোগ ছিল, ‘কাশী বিশ্বনাথ মন্দিরের একাংশ ভেঙে ওই মসজিদ তৈরি হয়েছে কি না, তা খতিয়ে দেখতেই এই সমীক্ষা চালানো হবে।’

এরপর সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে এলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হয় মুসলিম পক্ষ ‘অঞ্জুমন ইন্তেজামিয়া মসজিদ কমিটি’। তবে বৃহস্পতিবার এলাহাবাদ হাইকোর্ট কমিটির আবেদন খারিজ করে দিয়েছেন। 

 
এদিকে কোর্টের রায় নিয়ে মন্তব্য করতে গিয়ে উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্য বলেছেন, ‘আমি এই রায়কে স্বাগত জানাই। সমীক্ষায় সত্য বেরিয়ে আসবে এবং জ্ঞানবাপি সমস্যার সমাধান হবে।’
 
অন্যদিকে মুসলিম পক্ষ ‘অঞ্জুমন ইন্তেজামিয়া মসজিদ কমিটি’র পক্ষে মওলানা খালিদ রাশিদ ফারাঙ্গি মাহালি বলেছেন, ‘ন্যয়বিচার পাওয়ার বিষয়ে আমরা আশাবাদী। এই মসজিদ ৬০০ বছরের পুরনো, এখানে ৬০০ বছর ধরে মুসলিমরা নামাজ আদায় করেন। মুসলিম পক্ষ এই রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা ভাববে।’

এর আগে, গত ২৬ জুলাই বিকেল ৫টা পর্যন্ত জ্ঞানবাপি মসজিদে সমীক্ষার বিষয়ে স্থগিতাদেশের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই সময় মামলা সুপ্রিম কোর্টের অধীনে ছিল বলে এমন নির্দেশ দেয়া হয়। সে অনুযায়ী এএসআইকে তখন সমীক্ষার কাজ শুরু করা থেকে বিরত থাকার নির্দেশ দিলেও, বৃহস্পতিবার তাতে ছাড়পত্র দিলেন এলাহাবাদ হাইকোর্ট।

 

 

কিউএনবি/আয়শা/০৩ অগাস্ট ২০২৩,/বিকাল ৪:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit