সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

কে এই সোফি গ্রেগরি?

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ১০৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বিবাহ বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন কানাডার জনপ্রিয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং স্ত্রী সোফি গ্রেগরি। বিচ্ছেদের জন‌্য তারা এরইমধ্যে একটি আইনি চুক্তিতে সই করেছেন। এর মাধ্যমে এ দম্পতির ১৮ বছরের বিবাহিত জীবনের অবসান ঘটতে যাচ্ছে।

কানাডার প্রধানমন্ত্রীর দপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, ট্রুডো দম্পতি নিজেদের দাম্পত্য জীবনের ইতি ঘটিয়ে আলাদা থাকার এই সিদ্ধান্ত সব ধরনের নৈতিক ও আইনি পথ মেনেই নিয়েছেন।

২০০৫ সালের ২৮ মে ট্রুডো এবং সোফি বিবাহবন্ধনে আবদ্ধ হলেও তাদের দেখা হয়েছিল যখন তারা শিশু ছিল। জাস্টিন ট্রুডোর ছোটভাই মাইকেলের সহপাঠী ছিলেন সোফি।

২০০৩ সালে একটি তহবিল সংগ্রহের অনুষ্ঠান পরিচালনা করতে গিয়ে একেঅপরের কাছাকাছি আসেন তারা। বর্তমানে এই দম্পতির ঘরে রয়েছে তিন সন্তান। পুত্র জেভিয়ার জেমস এবং হ্যাড্রিয়েন গ্রেগরি এবং কন্যা ইলা-গ্রেস।

কে এই সোফি গ্রেগরি?

ম্যাকগিল ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি ডি মন্ট্রিলে বাণিজ্য নিয়ে পড়াশোনা করা সোফির বিস্তৃত দাতব্য কাজের পাশাপাশি নিজের একটি বর্ণাঢ্য পেশাজীবন রয়েছে। পড়াশোনা শেষে টিভি চ্যানেলে সাংবাদিকতায় যোগ দেন তিনি।

এছাড়া দাতব্য কাজেও জড়িত ছিলেন সোফি। খাদ্যের ব্যাধি এবং মানসিক স্বাস্থ্য সম্পর্কিত প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন তিনি। কাজ করেছেন কানাডিয়ান মেন্টাল হেলথ অ্যাসোসিয়েশনের একজন জাতীয় স্বেচ্ছাসেবক হিসেবেও।

ট্রুডোর নারীবাদী রাজনীতির পেছনে কৃতিত্ব দেওয়া হয় সোফিকে। আগামীতে দুইটি বই প্রকাশিত হওয়ার কথা রয়েছে তার। ২০২৪ সালে প্রাপ্তবয়স্কদের সুস্থতা নিয়ে একটি এবং ২০২৫ সালে শিশুবিষয়ক একটি বই প্রকাশিত হওয়ার কথা।

ইংরেজি ও ফরাসি ভাষায় দ্বিভাষী সোফিকে ২০১৫ সালের অক্টোবরে, নিউইয়র্ক পোস্ট “বিশ্বের সবচেয়ে হটেস্ট ফার্স্ট লেডি” হিসাবে অভিহিত করে।

কিউএনবি/অনিমা/০৩ অগাস্ট ২০২৩,/দুপুর ২:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit