রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
ভূখণ্ড ব্যবহার করতে দিলেই আক্রমণ, প্রতিবেশীদের হুঁশিয়ারি ইরানের ইসরায়েলি বাহিনীর অভিযান নস্যাৎ করার দাবি হিজবুল্লাহর নেতানিয়াহুর সঙ্গে আমিরাতের প্রেসিডেন্টের বিরল ফোনালাপ বাউবির বিএমএড ২০২৬ ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন চাপিয়ে দেওয়া যুদ্ধের মুখে আজকের মুসলিম বিশ্ব: মামুনুল হক পরকীয়া দ্বন্দ্বের জেরে বৃদ্ধকে কিলঘুষির ভিডিও ভাইরাল, থানায় মামলা ইরানে হামলা করে অস্ত্র সংকটে যুক্তরাষ্ট্র, চিন্তায় মিত্ররা সাইপ্রাসে এফ-১৬ বিমান মোতায়েনের সিদ্ধান্ত তুরস্কের গ্যাসের দাম বৃদ্ধি; হাতা-কড়াই-খুন্তি নিয়ে প্রতিবাদের ডাক মমতার নওগাঁয় মানাপের উদ্যোগে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ

ইংরেজি শিখছেন মেসি?

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ৭৪ Time View

স্পোর্টস ডেস্ক : স্পেন কিংবা ফ্রান্সে যোগাযোগের ক্ষেত্রে ইংরেজির খুব একটা দরকার হয়নি লিওনেল মেসির। তবে এখন আমেরিকান মুল্লুকে গিয়ে ভাষা নিয়ে কিছুটা বিপাকেই পড়তে হচ্ছে আর্জেন্টাইন মহাতারকাকে। নতুন ক্লাবে গিয়ে আর তাই ইংরেজি শিখছেন মেসি। একটু আধটু বলার চেষ্টাও করছেন। ইন্টার মায়ামিতে সতীর্থ রব টেলরের কাছ থেকে ইংরেজি শিখছেন মেসি।

স্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে রব টেলর বলেন, ‘আমি স্প্যানিশ শিখছি আর ও (মেসি) ইংরেজি শিখছে। যদিও ইংরেজিতে এখনও ততটা অভ্যস্ত হননি মেসি। কিন্তু মাঠে নেমে বোঝাপড়ায় কোনো সমস্যা হচ্ছে না। ফুটবলের ভাষা সবাই বোঝে। আর তার মাধ্যমে সবার সঙ্গে যোগাযোগ করা যায়। একই ভাষায় কথা বলার দরকার পড়ে না সবসময়ে। একসঙ্গে ভালো খেলে গেলেই হয়। মেসি আমাকে ইংরেজিতে দু-চারটে কথা বলেছে। আমার মনে হয় ও ভালোই ইংরেজি বলতে পারবে। আগামী দিনে মেসিকে ইংরেজিতে সাক্ষাৎকার দিতে দেখলেও অবাক হওয়ার কিছু থাকবে না।’

মেসিকে নিয়ে মুগ্ধতার কথাও জানালেন ফিনল্যান্ডের এই তরুণ ফুটবলার। রব টেলর বলেন, সারাজীবন আমি তাকে বড় বড় ক্লাবে খেলতে দেখেছি। আর এখন তার সঙ্গে একই ক্লাবের হয়ে খেলছি। এটা অবিশ্বাস্য ব্যাপার। অনুশীলন কিংবা মাঠের খেলায় তার থেকে প্রতিদিনই শিখছি। 

কিউএনবি/অনিমা/০৩ অগাস্ট ২০২৩,/দুপুর ১:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit