স্পোর্টস ডেস্ক :আগের ম্যাচে ৪৫ বলে ৫৯ রান করে সারে জাগুয়ার্সকে জিতিয়েছেন লিটন দাস। শেষ ম্যাচে মিসিসংগা প্যান্থার্সকে হারাতে ৫৭ রানের টার্গেট পেয়েছিল সারে। ওয়ানডাউনে খেলতে নেমে মাত্র ১০ রান করতে পেরেছেন বাংলাদেশি ব্যাটার। তবে ১১ ওভার ৮ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় জাগুয়ার্স। ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে হয় গ্লোবাল টি-টোয়েন্টির প্রথম পর্বের সেরা। ৪ আগস্ট কোয়ালিফায়ার ১ এ দ্বিতীয় স্থানের দলের সংগে খেলবে লিটনরা। জিতলেই উঠে যাবে ফাইনালে।
কিউএনবি/অনিমা/০২ অগাস্ট ২০২৩,/রাত ১১:৫৯