মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
৩০০ সদস্যের প্রতিনিধিদল নিয়ে ভারত সফরে আসছেন কানাডার বাণিজ্যমন্ত্রী নারায়ণগঞ্জে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে যুবক নিহত ভেঙেছিল বাগদান, মনোমালিন্য ভুলে ফের এক হলেন পৃথ্বী ও আকৃতি যুক্তরাষ্ট্র ইয়েমেন যুদ্ধে জড়ালে যন্ত্রণাদায়ক জবাবের হুমকি হুথিদের খাইবার পাখতুনখোয়ায় গভর্নরের শাসন, ইসলামাবাদে রেড অ্যালার্ট মাদরাসায় চাকরি ছাত্রদল নেতার, ক্লাস নেন মামা, বেতন ভাগাভাগি বাড়তি সুবিধা পান লিটন বসতঘর দখলে বাধা দেওয়ায় বৃদ্ধাকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে মৃত্যুযন্ত্রণায় জ্যোৎস্না রানী পূর্বধলায় ধর্ষণ মামলার আসামি মাসুদ গ্রেপ্তার ফিফা থেকে আরও ১ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ

ওমানের হোটেলে কী ঘটেছিল, জানালেন আ.লীগের সেই নারী এমপি

Reporter Name
  • Update Time : বুধবার, ২ আগস্ট, ২০২৩
  • ২০২ Time View

ডেস্ক নিউজ : ওমানের একটি হোটেলে বৈঠকের সময় আওয়ামী লীগের নারী এমপি খাদিজাতুল আনোয়ার সনি আটকের গুঞ্জন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে বাংলাদেশের একটি অনলাইন পোর্টালও খবর প্রকাশ করেছে। 

ওই প্রতিবেদনে দাবি করা হয়, মঙ্গলবার রাতে ওমানের রাজধানীতে হাফ্ফা হাউজ মাসকট হোটেলে রাজনৈতিক বৈঠকে বসেছিলেন এমপি সনি। ওই হোটেলে তার থাকার কথা ছিল, কিন্তু মিটিং করার কোনো অনুমতি ছিল না। পরে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। 

তবে আটকের খবর সত্য নয় বলে দাবি করেছেন এমপি সনি।  বুধবার রাতে মাসকট থেকে সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি যুগান্তরকে বলেন, ওমানের একটি হোটেলে সংবর্ধনা অনুষ্ঠান ছিল। সেখানে ১৫০ জনের ধারণক্ষমতা ছিল। কিন্তু অনুষ্ঠানে তিন শতাধিক লোক হাজির হয়েছিল। বিষয়টি জানতে পেরে সে দেশের আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে আসে। পরে আমরা তাদের কাছে দুঃখ প্রকাশ করি। এর বাইরে আর কিছু ঘটেনি বলে জানান তিনি।  

খাদিজাতুল আনোয়ার সনি আওয়ামী লীগের মনোনয়নে একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের (চট্টগ্রাম)-এর এমপি। ২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি তিনি শপথ নেন। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নানুপুর গ্রামের কবির আহমেদ সওদাগর বাড়ির সন্তান সনি ওই এলাকার প্রভাবশালী আওয়ামী লীগ নেতা, সাবেক সংসদ সদস্য মরহুম রফিকুল আনোয়ারের মেয়ে।

কিউএনবি/অনিমা/০২ অগাস্ট ২০২৩,/রাত ৯:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit