মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
৩০০ সদস্যের প্রতিনিধিদল নিয়ে ভারত সফরে আসছেন কানাডার বাণিজ্যমন্ত্রী নারায়ণগঞ্জে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে যুবক নিহত ভেঙেছিল বাগদান, মনোমালিন্য ভুলে ফের এক হলেন পৃথ্বী ও আকৃতি যুক্তরাষ্ট্র ইয়েমেন যুদ্ধে জড়ালে যন্ত্রণাদায়ক জবাবের হুমকি হুথিদের খাইবার পাখতুনখোয়ায় গভর্নরের শাসন, ইসলামাবাদে রেড অ্যালার্ট মাদরাসায় চাকরি ছাত্রদল নেতার, ক্লাস নেন মামা, বেতন ভাগাভাগি বাড়তি সুবিধা পান লিটন বসতঘর দখলে বাধা দেওয়ায় বৃদ্ধাকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে মৃত্যুযন্ত্রণায় জ্যোৎস্না রানী পূর্বধলায় ধর্ষণ মামলার আসামি মাসুদ গ্রেপ্তার ফিফা থেকে আরও ১ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ

আদালতের ঘাড়ে বন্দুক রেখে এ রায়: ফখরুল

Reporter Name
  • Update Time : বুধবার, ২ আগস্ট, ২০২৩
  • ১০৯ Time View

ডেস্ক নিউজ : বুধবার (২ আগস্ট) বিকেলে রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ অভিযোগ করেন তিন। সরকার প্রতিপক্ষবিহীন রাজনীতি করতে চাচ্ছে মন্তব্য করে ফখরুল বলেন, এ রায় সরকার প্রধানের নির্দেশে হয়েছে। আলোর গতিতে এ মামলা চালিয়ে রায় দেয়া হয়েছে। এ রায় ফরমায়েশি। বিএনপিকে নেতৃত্বশূন্য করতে আদালতের ঘাড়ে বন্দুক রেখে এ রায় দেয়া হয়েছে, যা বেগম জিয়ার বেলাতেও হয়েছে।

বিএনপি এ রায় প্রত্যাখ্যান করছে জানিয়ে ফখরুল বলেন, এক মাসের মধ্যে মামলার কার্যক্রম চালিয়ে রায় দেয়াই প্রমাণ করে জিয়া পরিবারকে রাজনীতি থেকে সরিয়ে দেয়ার প্রধানমন্ত্রীর প্রতিহিংসার প্রতিফলন ঘটেছে। তারেক ও জুবাইদার বিরুদ্ধে সাজার মাধ্যমে বিচার বিভাগকে দলীয়করণের আরও একটি নজির স্থাপন করা হলো।

এর কিছুক্ষণ আগে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ৯ বছরের সশ্রম কারাদণ্ড এবং তার স্ত্রী জুবাইদা রহমানকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তারেককে ৩ কোটি টাকা ও জুবাইদাকে ৩৫ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।
 
গত ২৪ জুলাই এ মামলায় আদালতে সবশেষ সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন দুদকের উপপরিচালক তৌফিকুল ইসলাম। তার সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে এ মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ হয়। এরপর গত ২৭ জুলাই আদালতে যুক্তিতর্ক উপস্থাপন হয়। যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের জন্য বুধবার দিন ধার্য করেন।

গত ২১ মে মামলার বাদী দুদকের উপপরিচালক জহিরুল হুদার সাক্ষ্যের মাধ্যমে এ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়। মামলাটিতে চার্জশিটভুক্ত ৫৬ সাক্ষীর মধ্যে ৪৩ জনের সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত। গত ১৩ এপ্রিল একই আদালত তারেক ও জুবাইদা রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন। এ মামলায় তাদের পলাতক দেখানো হয়।


জ্ঞাত আয়ের বাইরে ৪ কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৫৬১ টাকার মালিক হওয়া এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর রাজধানীর কাফরুল থানায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন।
 
মামলার বাকি দুই আসামি তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান ও তার মা ইকবাল মান্দ বানু। ২০০৮ সালে তিন আসামির বিরুদ্ধে চার্জশিট দেয়া হয়। এর আগে গত ৩০ জানুয়ারি তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানকে আদালতে হাজির হতে বাংলাদেশ সরকারি মুদ্রণালয় থেকে গেজেট প্রকাশ করেন ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামান।
 
গেজেটে বলা হয়, তারেক রহমান ও জুবাইদা রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে। আদালতের বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ রয়েছে যে, তারা গ্রেফতার ও বিচার এড়ানোর জন্য আত্মগোপনে রয়েছেন। সেহেতু তাদের আগামী ধার্য তারিখের মধ্যে ট্রাইব্যুনালে হাজির হতে নির্দেশ দেয়া হয়েছে। অন্যথায় তাদের অনুপস্থিতিতে বিচারকার্য সম্পাদন করা হবে।
 
গত বছরের ১ নভেম্বর একই আদালত তারেক ও জুবাইদার বিরুদ্ধে আনা অভিযোগপত্র আমলে নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। বর্তমানে তারা পলাতক। তারেক রহমানের শাশুড়ি মারা যাওয়ায় তাকে এ মামলা থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০২ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৬:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit