শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

বিএনপি নেতা ফকির হারুন আল হেলাল শোকসভা

শান্তা ইসলাম,নেত্রকোনা প্রতিনিধি
  • Update Time : রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ১৭৪ Time View

শান্তা ইসলাম,নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলার শ্যামগঞ্জ বাজারে বিএনপি নেতা, সমাজসেবক ফকির হারুন আল হেলাল শোকসভা শনিবার বিকেলে অনুষ্ঠিত হয়। পূর্বধলার গোহালাকান্দা মাদ্রাসা মাঠে শ্যামগঞ্জবাসীর ব্যানারে এ সভার আয়োজন করা হয়। সভায় স্থানীয় আওয়ামী লীগ, বিএনপি, কমিউনিস্ট পার্টি, জাতীয় পার্টিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ গ্রহণ করেন।ফকির হারুন আল হেরাল শোকসভা উদযাপন কমিটির আহ্বায়ক স্থানীয় বিএনপি নেতা মজিবুর রহমান মানিক সরকারের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও শোকসভা উদযাপন কমিটির সদস্য সচিব হাসনাত জামান খোকনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- গোহালাকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন, গোহালাকান্দা ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, মইলাকান্দা ইউপির সাবেক চেয়ারম্যান বেলায়েত হোসেন মঞ্জু, সাংবাদিক তিলক রায়, আওয়ামী লীগ নেতা মামুনুর রশিদ, ফায়জুল হক, কমিউনিস্ট পার্টির নেতা হারুন আল বারী, বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান আতিকুল ইসলাম রনক, কুমুদগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন, আন্তর্জাতিক ভাষা আন্দোলনের উপদেষ্টা আরজু মোহাম্মদী প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ফকির হারুন আল হেলাল একজন মানবিকগুনাবলীর ভাল মানুষ ছিলেন। তার বেলায় কোন রাজনৈতিক বিষয় নয়। আমরা সবাই শ্যামগঞ্জবাসী তাকে স্মরণ করছি ভাল মানুষ হিসেবে। তিনি বিএনপির রাজনীতি করলেও মানুষের কল্যাণে কাজ করে গেছেন সারাজীবন। তার কাছে বিএনপি- আওয়ামী লীগ বলে কোন কথা নেই। সবাই তার কাছে জায়গা পেত।
উল্লেখ্য, গত ১৭ জুলাই ফকির হারুন আল হেলাল ইন্তেকাল করেন।

কিউএনবি/অনিমা/৩০ জুলাই ২০২৩,/দুপুর ১:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit