শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম
ইউটিউবার ধ্রুব রাঠি পুলিশের হাতে আটক সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সমঅধিকারের পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন ‘জেলে ঢোকান বা গুলি করুন, আমরা পিছু হটবো না’ কলকাতার মুসলিম কলোনিতে পানি নেই কয়েক মাস: হস্তক্ষেপ চেয়ে জাতিসংঘে চিঠি দিলেন তৃণমূলের এমপি ককরোচ জনতা পার্টির বিক্ষোভ ঠেকাতে দিল্লিতে নজিরবিহীন কড়াকড়ি, বন্ধ মেট্রোর ৪৫ স্টেশন ৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পানামা, ৬ প্রদেশে বিদ্যুৎ বন্ধ নাভি পিল্লেকে নোবেল শান্তি পুরস্কার মানবাধিকারের গুরুত্বের স্বীকৃতি: জাতিসংঘ ২৪ ঘণ্টায় ১৪০০ হুথি যোদ্ধাকে ‘নিষ্ক্রিয়’ করার দাবি ইয়েমেন সরকারের রাশিয়ার সঙ্গে ডিজেল চুক্তি যুক্তরাষ্ট্রের ‘স্পষ্ট দুর্বলতা’ : জেলেনস্কি নিষেধাজ্ঞার মধ্যেই রাশিয়া থেকে ৩ লাখ টন ডিজেল আমদানির ঘোষণা ট্রাম্পের

বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার সমাপনী ও পুরষ্কার বিতরণ

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
  • ১১৮ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান বলেছেন, পরিবেশ বাচাতে বেশী বেশী করে গাছ লাগাতে হবে। একটি গাছ কাটলে ৩টি গাছ লাগাতে হবে। আমরা সবাই মিলে যদি গাছ লাগাই, তাহলে পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে। গাছ থেকে আমরা বিভিন্ন ধরণের উপকার পেয়ে থাকি। পরিবেশ রক্ষার জন্য একান্ত জরুরী হচ্ছে গাছ।তিনি প্রত্যেকে অন্তত একটি করে বণজ, ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করে তার যতœ নেয়া এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা নিরাপদ বাসযোগ্য আবাসভূমি গড়ে তোলার আহ্বান জানান।

তিনি বিকেলে সিলেট বন বিভাগের আয়োজনে ও সিলেট জেলা প্রশাসনের সহযোগিতায় সরকারি আলীয়া মাদ্রাসা মাঠে বৃক্ষরোপন অভিযান ও বিভাগীয় বৃক্ষমেলা ২০২৩ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “গাছ লাগিয়ে যতœ করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি”।সিলেট বিভাগ এর বিভাগীয় বন কর্মকর্তা মো. তৈাফিকুল ইসলাম এর সভাপতিত্বে ও জান্নাতুল নাজনিন আশা এবং মিথুন চন্দ্র দাস এর যৌথ পরিচালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম, সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিলেট বন বিভাগের সহকারী বন সংরক্ষক মো. নাজমুল আলম, সিলেট নার্সারি মালিক কল্যাণ সংস্থার সভাপতি মো. আলঙ্গীর আহমদ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ফরেস্ট অফিস মসজিদের ইমাম মাওলানা মো. হাবিব উল্লাহ মিসবাহ। গীতা পাঠ করেন সিলেট বন বিভাগের ফরেস্টার শ্যামাপ্রদ মিশ্র।সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে ব্যক্তি/প্রতিষ্ঠান ও নার্সারি মালিকদের মধ্যে ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি

কিউএনবি/অনিমা/২৮ জুলাই ২০২৩,/সন্ধ্যা ৭:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit