শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম
ইউটিউবার ধ্রুব রাঠি পুলিশের হাতে আটক সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সমঅধিকারের পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন ‘জেলে ঢোকান বা গুলি করুন, আমরা পিছু হটবো না’ কলকাতার মুসলিম কলোনিতে পানি নেই কয়েক মাস: হস্তক্ষেপ চেয়ে জাতিসংঘে চিঠি দিলেন তৃণমূলের এমপি ককরোচ জনতা পার্টির বিক্ষোভ ঠেকাতে দিল্লিতে নজিরবিহীন কড়াকড়ি, বন্ধ মেট্রোর ৪৫ স্টেশন ৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পানামা, ৬ প্রদেশে বিদ্যুৎ বন্ধ নাভি পিল্লেকে নোবেল শান্তি পুরস্কার মানবাধিকারের গুরুত্বের স্বীকৃতি: জাতিসংঘ ২৪ ঘণ্টায় ১৪০০ হুথি যোদ্ধাকে ‘নিষ্ক্রিয়’ করার দাবি ইয়েমেন সরকারের রাশিয়ার সঙ্গে ডিজেল চুক্তি যুক্তরাষ্ট্রের ‘স্পষ্ট দুর্বলতা’ : জেলেনস্কি নিষেধাজ্ঞার মধ্যেই রাশিয়া থেকে ৩ লাখ টন ডিজেল আমদানির ঘোষণা ট্রাম্পের

৪ দফা দাবিতে পেশাজীবি সংগ্রাম পরিষদ’র বিক্ষোভ সমাবেশ

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
  • ১৩১ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইডিইবি এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এ কে এম এ হামিদ বলেছেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা হচ্ছেন স্মার্ট বাংলাদেশ গড়ার হাতিয়ার। কারিগরী শিক্ষার মান সারাবিশ্বে বৃদ্ধি পেয়েছে। কিন্তু আমাদের দেশে কিছু সংখ্যক আমলার কারণে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অবমূল্যায়ন করা হচ্ছে। যা কোন অবস্থাতেই মেনে নেয়া যায় না। তিনি মঙ্গলবার (২৫ জুলাই) সকালে নগরীর সিলেট জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবি সংগ্রাম পরিষদ সিলেট জেলা শাখার উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত ও সরকারের আন্তঃমন্ত্রণালয় কমিটির আলোকে ৪ দফা দাবি বান্তবায়নের আন্দোলনের অংশ হিসেবে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, মহান ভাষা আন্দোলন থেকে শুরু করে দেশের সকল ন্যায় সঙ্গত আন্দোলনে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা ছিলেন সোচ্চার। আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আন্দোলন করছি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সু-নির্দিষ্ট দিক নির্দেশনা থাকা সত্ত্বেও কতিপয় আমলাদের কারণে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দাবিগুলো মেনে নেয়া হচ্ছে না। এটা চলতে দেয়া যায় না। ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা দেশ মাতৃকার আন্দোলনে অতিতে যেভাবে রক্ত দিয়েছেন, প্রয়োজনে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকার আদায়ের লক্ষে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।

বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি আব্দুর রহিম এর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আইডিইবি কেন্দ্রীয় নির্বাহী কমিটি সিলেট অঞ্চলের সহ সভাপতি মো. নজরুল হোসেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রকাশনা সম্পাদক মো. আতিয়ার রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান নয়ন, আইডিইবি সিলেট জেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার মাহমুদুর রশীদ মসরুর।

আইডিইবি সিলেট জেলা শাখার সহ সাংগঠনিক সম্পাদক মো. জামাল উদ্দিন এর সঞ্চালনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আইডিইবি সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. মঈনুল ইসলাম চৌধুরী। পবিত্র গীতা পাঠ করেন বকুল চন্দ্র চক্রবর্তী। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ সিলেট জেলা শাখার সদস্য সচিব মো. জাবেদ আহমদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আইডিইবি সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক রফিক উদ্দিন আহমদ, সহ সভাপতি-১ মো. নুরুল হুদা চৌধুরী, আইডিইবি সিলেট জেলা শাখার কাউন্সিলর আতিকুর রহমান, সিলেট পলিটেকনিক ইন্সটিটিউট বাকাছাপ এর সভাপতি মো. আব্দুর রহমান, আইডিইবি সিলেট জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ খালেদুর রহমান, অর্থ সম্পাদক মোহাম্মদ শামসুল আলম, মো. মছনুল আলম, মো. মাহবুবুর রহমান জাকারিয়া, মো. উজ্জ্বল বখত, হাসানুজ্জামান চৌধুরী, সালাহ উদ্দিন আহাম্মদ, মো. সুন্দর আলী, মো. রুহুল আলম, মোহাম্মদ সালাউদ্দীন, সাইদুর রহমান প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/২৫ জুলাই ২০২৩,/রাত ১০:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit