সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম
সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ নওগাঁর ধামইরহাট হাসপাতালে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা ইউজিসির ভারত সিরিজ আয়োজন করতে চায় বাংলাদেশ প্রধানমন্ত্রীর চীন সফরের ফল বাস্তবায়নের গুরুত্বপূর্ণ পদক্ষেপ সিইআইজেড : চীনা রাষ্ট্রদূত মাটিরাঙ্গা জোনের উদ্যােগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে  ফলজ, বনজ, ঔষধী গাছের চারা বিতরণ।

 কোম্পানীগঞ্জে জ্বরে যুবকের মৃত্যু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
  • ৬৫ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জে জ্বরে আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।সোমবার (২৪ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে ঢাকার ইবনেসিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।মৃত জাহিদুল ইসলাম আরমান (২৬) উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের বিরাহিমপুর গ্রামের এয়ার আলী মিয়ার বাড়ির মাইন উদ্দিনের ছেলে।  সে স্থানীয় মীরের পোল এলাকার টেলিকম এন্ড হার্ডওয়ার ব্যবসায়ী ছিল
নিহতের চাচাতো ভাই মাস্টার সাহিদ খোকন বলেন , গত ৪দিন ধরে জ্বরে আক্রান্ত ছিল আরমান। গতকাল রোববার তাকে পরিবারের সদস্যরা বসুরহাট সেন্টাল হাসপাতালে ভর্তি করে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য সোমবার দুপুরের দিকে ঢাকার ইবনেসিনা হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে নেওয়ার পথে তার শ্বাস কষ্ট ও মাথা ঘুরানো দেখা দেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টার দিকে তার মৃত্যু হয়।

ডাক্তারের বরাত দিয়ে তিনি আরও বলেন, জ্বরে আক্রান্ত হওয়ার তার ফুসফুসে ভাইরাস সংক্রমণ হয়। এরপর সে শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে মারা যায়।সিরাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজিম উদ্দিন মিকন আরমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।  

কিউএনবি/অনিমা/৩১ জুলাই ২০২৩,/দুপুর ১:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit