বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

হঠাৎ কেটে গিয়েছে? বাড়িতে ওষুধ না থাকলেও কোন টোটকা ভরসা?

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ৯২ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : তাড়াহুড়োয় অসাবধানতাবশত রাস্তাঘাটে এমনকি বাড়িতেও ছড়ে, কেটে যায়। আঘাত তত তীব্র না হলেও জ্বালা-যন্ত্রণা থাকেই। বাড়িতে শিশুরা থাকলে তো এ ধরনের চোট-আঘাতের ভয় অনেক বেশি। হঠাৎ করে কোথাও আঘাত পেয়ে কেটে গিয়ে রক্তপাত হলে প্রাথমিক চিকিৎসার প্রয়োজন। কিন্তু সব সময় হাতের কাছে মলম থাকে না। অনেক সময় দেখা যায়, কেটে যাওয়ার আকস্মিকতায় সিদ্ধান্ত নিতে না পেরে এমন কিছু ভুল হয়ে যায়, যাতে ক্ষতস্থান শুকোতে দেরি হয়, সংক্রমণের আশঙ্কাও বাড়তে থাকে। তবে ঘরোয়া কয়েকটি টোটকার উপর ভরসা রাখলে রক্তক্ষরণ বন্ধ করে সংক্রমণের ঝুঁকি কমানো যেতে পারে।

হলুদ

দ্রুত ক্ষত নিরাময় করতে ওষুধের মতো কাজ করে হলুদ। সেই সঙ্গে সংক্রমণের ঝুঁকিও কমায় রান্নার এই একান্ত পরিচিত উপকরণটি। এতে রয়েছে ইনফ্লেমেটরি উপাদান, যা প্রদাহনাশক হিসাবে কাজে করে। রক্তক্ষরণও বন্ধ করে হলুদ। অ্যান্টিব্যাক্টেরিয়াল, অ্যান্টিভাইরাল উপাদান সমৃদ্ধ হলুদ আঘাতপ্রাপ্ত স্থানে লাগালে ব্যথাও কমে যায়।নারিকেল তেল

 

রূপচর্চা ছাড়াও নারিকেল তেল ছোটখাটো ক্ষত সারাতে দারুণ কাজ করে। সব্জি কাটতে কাটত হঠাৎ কেটে গেলে কিংবা মাছ ভাজতে গিয়ে পুড়ে গেলে ক্ষতস্থানে তুলোয় করে নারকেল তেল লাগান। ব্যথা কমে যাবে দ্রুত। নারিকেল তেলে থাকা অ্যান্টিমাইক্রোবিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল উপাদান সংক্রমণের ঝুঁকি কমায়।

নিমতেল

নিমপাতায় রয়েছে অ্যান্টিসেপ্টিক উপাদান। যা ক্ষতস্থান দ্রুত শুকিয়ে তোলে। রক্তপাত বন্ধ করে। নিমপাতা বেটে কোনও ক্ষতের উপর দিলে কম সময়ের মধ্যেই সেরে যায়। নিমপাতা যে কোনও রকম সংক্রমণের সঙ্গে লড়াই করতে পারে। তাই দ্রুত সেরে উঠতে চোখ বন্ধ করে ভরসা রাখতে পারেন নিমপাতা বা নিমতেলের উপর।

টি ট্রি অয়েল

এই তেলে রয়েছে অ্যান্টিসেপ্টিক এবং অ্যান্টিব্যাক্টেরিয়াল উপাদান, যা কাটা-ছড়া এবং অন্য যে কোনও ধরনের সংক্রমণের সঙ্গে অ্যান্টিবায়োটিক হিসাবে লড়াই করে। ফলে ব্যথা-যন্ত্রণা তো বটেই, এমনকি ক্ষত খুব গভীর হলেও টি ট্রির ব্যবহারে তা সেরে যায়।

সূত্র: আনন্দবাজার

কিউএনবি/অনিমা/৩১ জুলাই ২০২৩,/রাত ১১:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit