শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন

ধামরাইয়ে অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা 

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ১১৮ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাই সরকারি কলেজের অনার্স ৪র্থ বর্ষের শিক্ষার্থীদের ব্যবস্থাপনা বিভাগের যুগপূর্তিতে মিলনমেলা ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।দিনব্যাপী এই মিলন মেলাটি ব্যবস্থাপনা বিভাগের ৪৫০ জন শিক্ষার্থীদের আয়োজনে কলেজ ক্যাম্পাসেই অনুষ্ঠিত হয়েছে।এ অনুষ্ঠানে ধামরাই সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোঃ সামসুল বারীর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধামরাই সরকারি কলেজের বিশিষ্ট প্রাবন্ধিক, লেখক, গবেষক এবং অধ্যক্ষ ড. মো. সেলিম মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রফেসর কাজী হাসিবুদ্দীন আহমেদ, উপাধ্যক্ষ, ধামরাই সরকারি কলেজ,শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক রফিকুল ইসলাম।দিনব্যাপী এ আয়োজনে ছিলো, নাটক, গান, আবৃত্তি, নাচ, ফ্যাশন শো, রাজশাহী অঞ্চলের “গম্ভীরা” উপস্থাপন করা হয়। এসময় অনার্স চতুর্থ বর্ষের বিদায়ী ১২১ জন শিক্ষার্থীদেরকে ক্রেস্ট প্রদান।
অনার্স চতুর্থ বর্ষের বিদায়ী শিক্ষার্থী মো.শামীম রেজা বলেন, ক্যাম্পাসের সেই স্মৃতিগুলো, ফেলে আসা দিনগুলো স্মৃতির আকাশে বারবার উঁকি দিয়ে আমাদের ১২১ জন শিক্ষার্থীকে বিদায় নিতে হবে প্রিয় ক্যাম্পাস থেকে। তাই তো ভালোবাসাময় এই দিনটিতে বার বার মনে করিয়ে দিচ্ছে সেই স্নেহ, বন্ধুত্ব, সম্মান, ভালোবাসা, আন্তরিকতা, বন্ধুসুলভ শিক্ষকদের ভালোবাসা শব্দগুলো একই সূত্রে গাঁথা যে এই বিদ্যাপীঠে। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি প্রিয় ড. মোঃ সামসুল বারী স্যারের প্রতি।
প্রধান অতিথি অধ্যক্ষ ড. মো. সেলিম মিয়া বলেন, এই যুগ পূর্তি উপলক্ষ্যে ধামরাই কলেজ সম্মৃদ্ধির পথে এগিয়ে যাবে। আমি এই-মিলন মেলার সাফল্য কামনা করি। এই মধু মেলার মাধ্যমে আগামীতে ডিজিটাল বাংলাদেশের অংশীদার হিসেবে কাজ করবে আমার প্রিয় বর্তমান ও বিদায়ী শিক্ষার্থীরা। আজকে এই ব্যবস্থাপনা বিভাগের মাধ্যমেই অ্যালামাই এসোসিয়েশনের কমিটি গঠন করা হবে। এই অ্যালামাই এসোসিয়েশনের মাধ্যমেই ধামরাই সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগ শুধু নয়,সারা কলেজেই একটি কল্যাণ মূলক সূত্রে গঠিত হবে।উক্ত অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন, ধামরাই সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মো.সাইদুল ইসলাম পিয়াস ও সাধারণ সম্পাদক মো. আশরাফুল আলম শুভ।

 

 

কিউএনবি/অনিমা/২৩ জুলাই ২০২৩,/দুপুর ১:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit