সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম
সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ নওগাঁর ধামইরহাট হাসপাতালে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা ইউজিসির ভারত সিরিজ আয়োজন করতে চায় বাংলাদেশ প্রধানমন্ত্রীর চীন সফরের ফল বাস্তবায়নের গুরুত্বপূর্ণ পদক্ষেপ সিইআইজেড : চীনা রাষ্ট্রদূত মাটিরাঙ্গা জোনের উদ্যােগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে  ফলজ, বনজ, ঔষধী গাছের চারা বিতরণ।

গাঁজা সেবন করে মোটরসাইকেল চালানোর দায়ে যুবকের কারাদন্ড

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
  • ২৪৫ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কবিরহাটে গাঁজা সেবন করে মোটরসাইকেল চালানোর দায়ে এক যুবককে ৭দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।  একই সঙ্গে তাকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১হাজার টাকা অর্থদন্ড করা হয়। দন্ডিত যুবকের নাম মো.হৃদয় (২৮)। সে জেলার সদর উপজেলার কালিতারা গ্রামের মৃত আবুল কালামের ছেলে।   

মঙ্গলবার (১৮ জুলাই) বিকেলের দিকে উপজেলার সুন্দলপুর ইউনিয়নের রাজাকারের টেক এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অমৃত দেবনাথ। আদালত সূত্রে জানা যায়, বিকেলের দিকে কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের রাজাকারের টেক এলাকায় গাঁজা সেবন করে মোটরসাইকেল চালানোর সময় এক যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালত।

পরে তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১হাজার টাকা অর্থদন্ড করা হয়।অপরদিকে, হেলমেটবিহীন ও ফিটনেসবিহীন গাড়ি চালানোর অপরাধে ৩টি পৃথক মামলায় ৩ জনকে সড়ক পরিবহন আইনে ৬হাজার টাকা অর্থদন্ড করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন কবিরহাট থানার পুলিশ ও আনসার সদস্যগণ।

 

 

কিউএনবি/আয়শা/১৮ জুলাই ২০২৩,/রাত ১১:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit