মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন

সৌদি আরবে এক সপ্তাহে প্রায় ১২ হাজার অবৈধ প্রবাসী গ্রেফতার

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ জুলাই, ২০২৩
  • ১১৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গ্রেফতারদের মধ্যে ৬ হাজার ৩৫৯ জন আবাসিক ব্যবস্থা লঙ্ঘনকারী, ৩ হাজার ৭৫৩ জন সীমান্ত নিরাপত্তা বিধি ভঙ্গকারী ও এক হাজার ৮০৩ জন শ্রম আইন লঙ্ঘনকারী রয়েছে।

তাছাড়া ৬৭৫ জনকে গ্রেফতার করা হয়েছে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের সময়। তাদের মধ্যে ৫৪ শতাংশ ইয়েমেনের, ৪৪ শতাংশ ইথিওপিয়ার ও দুই শতাংশ অন্যান্য দেশের নাগরিক রয়েছে। পাশাপাশি ১৯৭ জনকে গ্রেফতার করা হয়েছে সৌদি সীমান্ত ত্যাগ করার সময়।

বাসস্থান ও কাজের বিধি লঙ্ঘনকারীদের পরিবহন ও আশ্রয় দেওয়ার সঙ্গে জড়িত থাকার অপরাধে আরও পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

দেশটিতে নিয়ম লঙ্ঘনের দায়ে বর্তমানে মোট ৩৫ হাজারের বেশি প্রবাসী আইনের মুখোমুখি। তাদের মধ্যে ২৯ হাজার ৬২০ জন পুরুষ ও ৬ হাজার ৮০ জন নারী।

সৌদির স্বরাষ্ট্রমন্ত্রণালয় জোর দিয়ে জানিয়েছে, অবৈধভাবে প্রবেশের সুবিধা, পরিবহন, আশ্রয় অথবা কোনো সহায়তার অপরাধে ১৫ বছর পর্যন্ত কারাদণ্ডের পাশাপাশি ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা হতে পারে।

 

কিউএনবি/আয়শা/১৬ জুলাই ২০২৩,/বিকাল ৫:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit