বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম
শার্শায় শিশু ধর্ষক আটক উলাশী জিয়া খাল পূণ:খননে এখন প্রবাহমান জুলাই-পরবর্তী বাংলাদেশে অফিস-আদালতে ঘুষ-দুর্নীতি চলবে না- প্রতিমন্ত্রী নুরুল হক নুর  আলভারেজের বিকল্প হিসেবে যাদের ভাবছে বার্সেলোনা দীপু মনির প্যারোলে মুক্তির সময় নির্ধারণ আন্তর্জাতিক অপরাধ আদালতের কর্মকর্তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নোবিপ্রবি ছাত্রদলের কমিটি বিলুপ্ত রাঙামাটিতে মালবাহী গাড়িতে যাত্রী পরিবহন বন্ধের দাবি;, ২০ আগস্ট থেকে গাড়ি চলাচল বন্ধের হুঁশিয়ারি ষড়যন্ত্রের প্রতিবাদে পদত্যাগের চ্যালেঞ্জ এমপি বাবুলের, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ঢাকা জেলা উত্তর জাতীয় যুবশক্তির আহ্বায়ক শুভ, সদস্য সচিব রিয়াদ

টিপ পরে স্কুলে আসায় ছাত্রীকে মারধর, অভিমানে আত্মহত্যা

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ জুলাই, ২০২৩
  • ৯৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের ঝাড়খণ্ডে টিপ পরে স্কুলে আসায় এক ছাত্রীকে মারধর করেছেন শিক্ষক। বিষয়টি সইতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছে ওই ছাত্রী। এ ঘটনায় ঝাড়খণ্ডের ধানবাদের তেঁতুলমাড়ি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, গত মঙ্গলবার আত্মহত্যার পথ বেছে নিলে ওই স্কুলছাত্রীর মৃত্যু হয়। আগের দিন সোমবার টিপ পরে স্কুলে যাওয়ায় ছাত্রীকে মারধর করেন শিক্ষক। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এর আগে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন ছাত্রীর বাবা-মা। অভিযুক্তের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

শিশু অধিকার সংরক্ষণের জাতীয় কমিশনের মুখ্য কর্মকর্তা প্রিয়ঙ্ক কানুনগো এ ঘটনায় শোকপ্রকাশ করেছেন। কমিশনের পক্ষ থেকে বিশেষ দল প্রস্তুত করে ধানবাদের স্কুলে তদন্তের জন্য পাঠানো হবে বলেও জানান তিনি।

শিশু কল্যাণ কমিটির মুখপাত্র উত্তম মুখোপাধ্যায় বলেন, ছাত্রীর মৃত্যুর ঘটনা প্রকাশ্যে আসতেই অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও বলেন, আমি ওই ছাত্রীর পরিবারের সঙ্গে দেখা করেছি। জেলা কর্মকর্তাকেও খবর দেওয়া হয়েছে।

কিউএনবি/অনিমা/১২ জুলাই ২০২৩,/রাত ১১:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit