বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনের পরেই থামবে ইরান যুদ্ধ, দাবি ট্রাম্পের পরিবেশ রক্ষায় গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী ইরানের পতন এখন সময়ের ব্যাপার মাত্র, দাবি নেতানিয়াহুর নোবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী পারমাণবিক ইস্যুতে ইরানকে পশ্চিমাদের চাপ, কড়া সমালোচনায় চীন-রাশিয অভিষেকেই তাণ্ডব, ১৫০ করে বিশ্ব রেকর্ড ছুঁলেন হারমান ‘হাসিনা যা বলছেন সেটা ওনার বিষয়, ভারত সরকার দায় নেবে না’ অবৈধ ইসরায়েলি বসতির বিরুদ্ধে ৮ মুসলিম দেশের বিবৃতি, কঠোর ব্যবস্থার আহ্বান রুমিন ফারহানার বক্তব্যে উত্তপ্ত সংসদ রাজধানীতে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ৪

দুর্গাপুরে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা সম্পন্ন

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা) প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১২ জুলাই, ২০২৩
  • ১৪৫ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : ব্যাপক উৎসাহ উদ্দীপণা ও বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্য দিয়ে নেত্রকোনার দুর্গাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে দুইদিন ব্যাপি জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় সন্ধ্যায় শিশুদের মাঝে পুরস্কার বিতরনের মাধ্যমে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানমালার মধ্যে ছিল বঙ্গবন্ধুকে জানো বাংলাদেশকে জানো বিষয়ক সাধারণ জ্ঞান, কুইজ, ক্রীড়া, চিত্রাংকন, সাতার, সংগীত, নৃত্য, হামদ-নাত, কেরাত, উপস্থিত বক্তৃতা, উপস্থিত অভিনয়, কুঠির শিল্প, মাটির কাজ ও বিজ্ঞানযন্ত্র উদ্ভাবন প্রতিযোগিতা। ২০২২ সালে করোনা ভাইরাস জণিত কারণে অনুষ্ঠান না হওয়ায় এ বছর ২০২২ ও ২০২৩ সালের অনুষ্ঠান এক যোগে পৃথক পৃথকভাবে দুইদিন ব্যাপি উদযাপন করা হয়।

উপজেলা পরিষদ মিলনায়তনে একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায় পুরস্কার বিতরণ করেন, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ রাজীব-উল-আহসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. বজলুর রহমান আনসারী, উপজেলা শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম, শীতেষ চন্দ্র পাল, পরীক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজের সঙ্গীত বিভাগের প্রভাষক তোবারক হোসেন খোকন, নৃত্য শিক্ষিকা মালা মার্ত্থা আরেং, অভ্র নকরেক প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের শত শত শিক্ষার্থীবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতায় অংশগ্রহন করে।

কিউএনবি/অনিমা/১২ জুলাই ২০২৩,/রাত ১১:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit