বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত ২; একে-৪৭-সহ আটক ১। ছয় মাসের মধ্যে মাদকের বিরুদ্ধে কার্যকর অগ্রগতি দেখা যাবে- সালাউদ্দিন বাবু মধ্যপ্রাচ্যের সব সংকটের জন্য ইসরাইল দায়ী: গালিবাফ শাহবাগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ‘সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে’ পে-স্কেল নিয়ে সচিব কমিটির সভা শেষে যা জানা গেল নওগাঁয় মিথ্যা মামলা দায়ের করে বাদী কারাগারে  দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ দেশের রিজার্ভে সুখবর, ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার একমাত্র পারমাণবিক অস্ত্রই পারে বিশ্বযুদ্ধ ঠেকাতে: রাশিয়া

বিএনপির এক দফা বেলুনের মতো ফুটে যাবে: তথ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ জুলাই, ২০২৩
  • ৭৭ Time View

ডেস্ক নিউজ : বিএনপির এক দফা বেলুনের মতো ফুটে যাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, তারা বার বার এক দফা দেয়। ১৩, ১৪, ১৯ এবং ২২ সালের ডিসেম্বরে এক দফা দিয়েছে। তাদের এক দফা বেলুনের মতো ফুটে যায়। এক দফার আন্দোলন মাঠে মারা গিয়েছিল। এবারো তাদের এক দফা ফুটে যাবে।

বুধবার রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের শান্তি সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশের প্রধান অতিথি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মন্ত্রী বলেন, বিএনপির অবস্থা হয়েছে সাপের মতো। সাপ যেমন বার বার খোলস পাল্টায়, বিএনপিও বার বার খোলস পাল্টায়। বিএনপি পাগলা কুকুরের মতো হয়ে গেছে। তারা ইসরাইলের গোয়েন্দা মেন্দি এন সাফাদির সঙ্গেও বৈঠক করে। কোনো সন্ত্রাসী, নৈরাজ্যকারী ও ইসরাইলের এজেন্টদের আমরা ক্ষমতায় আসতে দেব না।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দিচ্ছেন দলটির সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, সুজিত রায় নন্দী, ঢাকা দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপসহ কেন্দ্রীয় নেতারা।

 

 

কিউএনবি/আয়শা/১২ জুলাই ২০২৩,/সন্ধ্যা ৬:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit