বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম
পাকা পেঁপে কী রাসায়নিকমুক্ত? চেনার সহজ উপায় কানাডায় আন্ডারওয়াটার রোবটিক্স প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এমআইএসটির শিক্ষার্থীরা নতুন ভিসানীতি করছে সরকার, খসড়া মন্ত্রিসভায় উপস্থাপন বাংলাদেশ পুলিশের সঙ্গে পারস্পরিক সহযোগিতা জোরদারে আগ্রহী সৌদি আরব নন-ক্যাডারে সহকারী সচিব হলেন ৩৪ কর্মকর্তা প্রতিবন্ধীদের জন্য ‘ওয়ান-স্টপ সার্ভিস’ চালুর উদ্যোগ আনোয়ারায় ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী ৩০টিরও বেশি চীনা কোম্পানি ১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত সামাজিক মাধ্যমে অপপ্রচার কঠোরভাবে দমন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রে মেসিকে দিতে হবে বাড়তি নিরাপত্তা

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ জুলাই, ২০২৩
  • ১৯৭ Time View

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসি ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে। মেসি ক্যারিয়ারের শুরু থেকে ক্লাব ফুটবল খেলেছেন স্পেনে। সবশেষ দুই মৌসুম খেলেন পিএসজিতে। মেসিকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়ার তারিখ ঘোষণা হয়েছে। মেসিকে নিয়ে শুধু ইন্টার মায়ামি নয়, কথা বলছেন প্রতিপক্ষ দলের কোচরাও। যুক্তরাষ্ট্রে মেসিকে দিতে হবে বাড়তি নিরাপত্তা এমন কথাই বললেন, প্রতিপক্ষ দলের এক কোচ।

ইন্টার মায়ামিতে যাওয়ার খবর নিশ্চিত করেছেন মেসি নিজেই। সেই ঘোষণার পর থেকেই ঝড় উঠেছে যুক্তরাষ্ট্রের ক্রীড়াজগতে। মেসির আগমন নিয়ে উত্তেজনার পাশাপাশি কিছু শঙ্কাও তৈরি হয়েছে। মেসির ইন্টার মায়ামিতে আসার সিদ্ধান্ত সামনে আসার পর মায়ামির ডাচ গোলরক্ষক নিক মার্শম্যান বলেছিলেন, মেসির জন্য ইন্টার মায়ামি এখনো প্রস্তুত নয়। কারণ ইন্টার মায়ামির বর্তমান স্টেডিয়াম এমন যে চাইলেই মানুষ মাঠের ভেতরে ঢুকে যেতে পারবে।

নাম প্রকাশে অনিচ্ছুক এমএলএসের এক কোচ বলেছেন, ‘মেসির (মাইকেল) জর্ডানের মতো সুরক্ষা পাওয়া উচিত। তার প্রতিটি আবেদনে সাড়া দেওয়া উচিত। যুক্তরাষ্ট্রের কিংবদন্তি বাস্কেটবল খেলোয়াড় মাইকেল জর্ডানকে বাড়তি সুবিধা দেওয়া হতো বলে অভিযোগ করতো প্রতিপক্ষ খেলোয়াড়রা। প্রতিপক্ষ দলের খেলোয়াড়েরা আগেও আর্জেন্টাইন অধিনায়কের বিশেষ সুবিধা পাওয়া নিয়ে কথা বলেছিলেন। বিভিন্ন সময় অভিযোগ করা হয়েছে, মাঠে রেফারি এবং লিগ মেসিকে বিশেষ সুবিধা দিয়ে থাকে।

মেসির এমএলএসে নাম লেখানো নিয়ে কথা বলেছেন রেফারি রবার্ট সিবিগাও। মেসির আগমন রেফারিদের ওপর বাড়তি চাপ তৈরি করবে বলে মনে করেন তিনি, ‘এটা ডেভিড বেকহাম বা ইব্রাহিমোভিচের স্তরের ব্যাপার নয়। এটা ভিন্ন বিষয়। রেফারি হিসেবে আপনি কখনো চাইবেন না খেলাটা নষ্ট হয়ে যাক কিংবা কম মেধাবী ও অভিজ্ঞতাহীন খেলোয়াড়ের কাছ থেকে আঘাত পেয়ে লিওনেল মেসির মতো খেলোয়াড় চোটে পড়ুক।’ মেসিকে পরিচয় করিয়ে দেওয়ার আয়োজনটি হবে ১৬ জুলাই ইন্টার মায়ামির নিজেদের মাঠে।

 

 

কিউএনবি/আয়শা/১০ জুলাই ২০২৩,/রাত ৮:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit