বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

নিজের জমি রক্ষার্থে প্রধানমন্ত্রীর সাহায্য চান বীর মুক্তিযোদ্ধা

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ জুলাই, ২০২৩
  • ১৩৫ Time View

ডেস্ক নিউজ :  রাঙামাটিতে জমি দখল ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম। সোমবার (১০ জুলাই) সকালে রাঙামাটি প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা বলেন, ১৯৫৮ সালে আমার বাবার মৃত্যুর পর আমার চাচা আমির আলী, রব্বত আলী ষড়যন্ত্র করে আমাদের পারিবারিক পাঁচ একর জায়গা দখল করে নিজেদের নামে করে ফেলেন। পরে মামলা করে আমি জায়গাগুলো পেলেও তারা প্রভাব খাটিয়ে আমার জায়গা দখলে রাখেন।

আমার স্বজনরা সালিশের নামে ডেকে নিয়ে এসিড মেরে আমার চোখ নষ্ট করে দেন। আমি হতদরিদ্র। তাদের ভয়ে দিন কাটাচ্ছি, যোগ করেন তিনি। তিনি বলেন, আমি শুধু একজন বীর মুক্তিযোদ্ধা নই, আমি মুক্তিযুদ্ধের কমান্ডার। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সাহায্য কামনা করছি, আমার পৈত্রিক সম্পত্তিগুলো যেন এ প্রভাবশালী মহলের দখল থেকে উদ্ধার করে দেন। সংবাদ সম্মেলনে তার ছেলে মোবারক আলী ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১০ জুলাই ২০২৩,/সন্ধ্যা ৭:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit