বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

ভোলাহাটে ওলামা মাশায়েখের বিক্ষোভ মিছিল

আলি হায়দার (রুমান) ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ৭ জুলাই, ২০২৩
  • ২২১ Time View

আলি হায়দার (রুমান) ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ওলামা মাশায়েখ পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ জুলাই) বিকেল সাড়ে ৫ টার দিকে ভোলাহাট মোহবুল্লাহ মহাবিদ্যালয় থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয়।সুইডেনে মহাগ্রন্থ আল কুরআন পোড়ানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিলে উপস্থিত থেকে নেতৃত দেন উপজেলা জামায়াতের আমীর ও ওলামা মাশায়েখ পরিষদের সভাপতি মাও শামসুজ্জামান আলকাস।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতের জেলা কর্মপরিষদ সদস্য ও জেলা যুব বিভাগের সভাপতি গোলাম কবির গোলাপ, উপজেলা নায়েবে আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান লোকমান আলী, নায়েবে আমীর মো: তৌহিদুর রহমান, মাও মোঃ সাইফুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারী মোঃ আনুয়ারুল হক, বাইতুল মাল সেক্রেটারী কারী মাও: মো: আলাউদ্দিনসহ অন্যরা।

মিছিল শেষে মুজিব চত্বরে সংক্ষিপ্ত বক্তেব্যে বক্তারা বলেন, মুসলমানদের আবেগ অনুভূতির প্রাণকেন্দ্র পবিত্র কুরআন মাজিদকে অবমাননা কোনো সভ্য মানুষ মেনে নিতে পারে না। সুইডেনে কুরআন পোড়ানোর এই ন্যক্কারজনক ঘটনা গোটা বিশ্বের মুসলমানদের হৃদয়ে আঘাত করেছে। আমরা কুরআন অবমাননার এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

কিউএনবি/অনিমা/০৭ জুলাই ২০২৩,/সন্ধ্যা ৬:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit