মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম
নড়িয়ায় হাজী ওমর আলী মৃধা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত গাজীপুরে স্থানীয় নির্বাচনের সময় নিয়ে সিইসির কাছে তাবলিগের আবেদন মাটিরাঙ্গায় শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও উৎসবমুখর করতে প্রস্তুতিসভা। ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার, আদালতের আদেশ অমান্য করে পরিবারকে প্রাণ নাসের হুমকি॥ জ্বালানি সংকটের কারণে ফুলবাড়ীর কয়লা উত্তোলন করতে চায় সরকার॥ ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৯৬ নতুন কর্মস্থলে যোগ দিচ্ছেন ক্যারোলিন লেভিট চলতি বছর দেশে দরিদ্র মানুষের সংখ্যা বেড়েছে বাংলাদেশের প্রবৃদ্ধির ধীরগতি অব্যাহত থাকবে: বিশ্বব্যাংক মেসির জন্য ঐতিহ্যবাহী বারবিকিউ আসাদো পার্টির আয়োজন সতীর্থদের

‘আমিরাতের’ জাহাজ জব্দ করে ইরানে নিয়ে গেছে বিপ্লবী গার্ড

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ৪৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : হরমুজ প্রণালি থেকে সংযুক্ত আরব আমিরাতের একটি ট্যাংকার জাহাজ জব্দ করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। এখন জাহাজটিকে নিজেদের বন্দর আব্বাসে নিয়ে যাচ্ছে তারা।

বার্তাসংস্থা ফার্স নিউজ গতকাল বুধবার (১৯ আগস্ট) রাতে এ তথ্য জানায়। বার্তাসংস্থাটি বলেছে, হরমুজের কেশম দ্বীপের কাছ থেকে আমিরাতভিত্তিক কোম্পানির জাহাজটিকে আটকানো হয়। এরপর এটির গতিপথ বদলে বন্দর আব্বাসের দিকে নেওয়া হয়। 
সংবাদমাধ্যম ইরানওয়ার জানিয়েছে, সামুদ্রিক জাহাজ চলাচল বিষয়ক একটি সংস্থা জানিয়েছে, বন্দর আব্বাসের দিকে নিয়ে যাওয়া জাহাজটি লাইবেরিয়ার পতাকাবাহী এবং এটির মালিক ভারতের।
অপরদিকে ফার্স নিউজ জানিয়েছে, জাহাজটি আমিরাতের কোম্পানির। জাহাজটি আমিরাতের জেবেল আলি বন্দরে যাচ্ছিল। এরপর এটির গতিপথ বদলে বন্দর আব্বাসের দিকে নিয়ে যাওয়া হয়। কিন্তু তারা জাহাজের কোনো নাম প্রকাশ করেনি। জাহাজ চলাচল ডাটার তথ্য অনুযায়ী, বন্দর আব্বাসের দিকে যাওয়া জাহাজটির নাম ‘আমারা’। এটি গত ১৭ আগস্ট হরমুজ প্রণালির পূর্ব দিকে প্রবেশ করে। এ সময় এটির স্বয়ংক্রিয় শনাক্ত ব্যবস্থা সচল ছিল।

ডাটা বিশ্লেষণ করে দেখা গেছে, জাহাজটি হরমুজে ইরানের ঠিক করে দেওয়া রুটেই চলছিল। এরপর এটিকে আটকে দেওয়া হয়। তবে কী কারণে ট্যাংকার জাহাজটি আটক করা হলো সেটির সুস্পষ্ট কারণ এখনো জানা যায়নি। আমিরাতও এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। ‘আমারা’ একটি রাসায়নিক ও তেলপণ্য বহনকারী জাহাজ। এটির ধারণ ক্ষমতা ৪৮ হাজার মেট্রিক টন।
তথ্যসূত্র: ফার্স ও ইরানওয়ার

 

 

কিউএনবি/আয়শা/২০ অগাস্ট ২০২৬,/রাত ৯:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit