মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম
পোল্যান্ডে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ও সেনা পাঠাচ্ছে সুইডেন ‘বাংলা একাডেমি ফন্ট’ এর উদ্বোধন ইতালির নামে মালয়েশিয়ায় পাচার দুইজন গ্রেপ্তার  শার্শায় কভারভ্যান নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কায় হেলফার নিহত শার্শায় নেশাজাতীয় ২শ বোতল সিরাপসহ আটক ২ এজেন্ট ব্যাংকের দুই কর্মকর্তাকে  পিটিয়ে ৩৪ লাখ টাকা ছিনতাই নওগাঁয় হত্যা মামলায় এক জনের যাবজ্জীবন কারাদণ্ড পাহাড় কেটে ইটভাটা, রাঙামাটিতে আ;লীগ নেতাসহ সাবেক চেয়ারম্যানকে আসামী করে মামলা কান্না থেকে কিংবদন্তি—আর্জেন্টিনার জার্সিতে মেসির মহাকাব্যিক যাত্রা মাটিরাঙ্গায় শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও উৎসবমুখর করতে প্রস্তুতিসভা।

রহস্যময় পোস্টারে ‘আন্ধার’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ৪৯ Time View

বিনোদন ডেস্ক : বেশ কিছুদিন আগে অ্যানাউন্সমেন্টের সময় প্রকাশ হয়েছিল সিনেমার একটি সম্ভাব্য দৃশ্য; এর পর একে একে প্রকাশ্যে আসতে থাকে চরিত্রগুলোর লুক। এবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় থাকা নির্মাতা রায়হান রাফী পরিচালিত ভৌতিক ঘরানার সিনেমা ‘আন্ধার’-এর প্রথম অফিশিয়াল পোস্টার প্রকাশ হতেই যেমন রহস্য আরও ঘনীভূত হয়েছে, তেমনই আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে এর মুক্তির প্রহরও।  

প্রকাশিত পোস্টারে এক রহস্যময় আবহে সাদা পোশাকে চরিত্রগুলোকে দেখা গেছে। অন্ধকার মেঘাচ্ছন্ন আকাশের পটভূমিতে এক বিশাল পাথরের বেদির ওপর সাদা পোশাকে দাঁড়িয়ে আছেন সিয়াম আহমেদ, চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, মোস্তফা মনওয়ার ও ফররুখ আহমেদ রেহানদের চরিত্রগুলো। তাদের পেছনে এক অলৌকিক আলোর বলয় বা সূর্যগ্রহণ সদৃশ চক্র জ্বলজ্বল করছে। সাধারণত ভৌতিক বা থ্রিলার ঘরানার চলচ্চিত্রে যে ভীতিকর আবহের ব্যবহার দেখা যায়, পোস্টারজুড়ে তা-ই মূল রহস্যের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে নেটিজেনদের মাঝে।
পোস্টারটি রায়হান রাফী, সিয়াম আহমেদরা প্রকাশের পরপরই সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। দর্শকেরা উন্মুখ হয়ে আছেন এখন টিজারের অপেক্ষায়। অনেক নেটিজেন পোস্টারটি শেয়ার করে আন্তর্জাতিক সিনেমাগুলোর সঙ্গেও তুলনা টানছেন। এর আগে রায়হান রাফী, সিয়াম আহমেদ- তাদের ফেসবুকে ‘০৭:০৭’ লিখে একটি রহস্যময় পোস্ট দিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল উসকে দিয়েছিলেন। ভক্তরা ভাবছিলেন এটি টিজার অথবা ট্রেলারের বার্তা! শেষ পর্যন্ত রাত ৭টা ৭ মিনিটেই পোস্টারটি সামনে এনে সেই রহস্যের উন্মোচন করা হয়। 

শোনা যাচ্ছে, দেশের সিনে অঙ্গনে এটি একটি বিগ বাজেটের সিনেমা। শাকিব চৌধুরী, বেজবাবা সুমন ও আদনান আদিব খানরা তুলে এনেছেন এর গল্প। একঝাঁক তারকার অভিনয়ে সিনেমাটি নিয়ে এমনিতেই দর্শকের আগ্রহের পারদ তুঙ্গে। এ চলচ্চিত্রে সিয়াম, তুষি ও চঞ্চল চৌধুরী ছাড়াও অভিনয় করেছেন আফসানা মিমি, গাজী রাকায়েত, তানজিকা আমিনসহ একঝাঁক জনপ্রিয় শিল্পী। পোস্টারেই জানানো হয়েছে, আগামী অক্টোবরে মুক্তি পাচ্ছে সিনেমাটি।

 

 

কিউএনবি/আয়শা/২০ অগাস্ট ২০২৬,/রাত ৯:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit