রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষার ভিশন হবে দক্ষতা বৃদ্ধি ও ক্যারিয়ার গঠন: ববি হাজ্জাজ পহেলা বৈশাখ উদযাপনে সরকারের যত কর্মসূচি হরমুজ প্রণালিতে প্রবেশকারী বা বের হওয়া সব জাহাজ আটকানো হবে: ট্রাম্প ইরানের প্রেসিডেন্টের সঙ্গে পুতিনের ফোনালাপ, কী কথা হলো? জনগণকে দেওয়া অঙ্গীকার সরকার লঙ্ঘন করেছে: জামায়াত আমির ইসলামাবাদে ২১ ঘণ্টা আলোচনার পরও কেন চুক্তি করতে পারল না ইরান-যুক্তরাষ্ট্র ‎নওগাঁয় ১১ দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  সূর্যবংশীকে প্রশংসায় ভাসালেন পোলার্ড ১৭ এপ্রিল হজ ফ্লাইট শুরু, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী পার্বতীপুরে বরেন্দ্র বহুমুখি উন্নয়ন প্রকল্পের অবৈধ অপারেটর এর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যহারের দাবীতে মানববন্ধন

চৌগাছায় প্রধান শিক্ষক ছাড়াই চলছে ২৮ স্কুল সহকারী শিক্ষকের ৫৭টি পদ শূন্য

এম এ রহিম চৌগাছা (যশোর)
  • Update Time : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩
  • ১১০ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক ছাড়াই চলছে ২৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এসব বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন সহকারী শিক্ষকেরা। এ কারণে এসব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশাসনিক কার্যক্রম ও পাঠদান ব্যহত হচ্ছে।উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলায় মোট ১৩৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে ১১১টি বিদ্যালয়ে প্রধান শিক্ষক আছেন। ২৮টি বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ প্রায় পাঁচ বছর ধরে শূন্য রয়েছে। এসব বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। এ ছাড়া উপজেলায় ৭৩৫ জন সহকারি শিক্ষকের পদ থাকলেও কর্মরত রয়েছে ৬৭৮ জন। ৫৭টি সহকারী শিক্ষকের পদও শূন্য রয়েছে।

উপজেলার জাহাঙ্গীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্বে থাকা সহকারী শিক্ষক শাবেরুল ইসলাম বলেন, এক সঙ্গে দুইটা দায়িত্ব পালন করা যায় না। প্রশাসনিক দিক সামাল দেব, নাকি বাচ্চাদের পড়াব বুঝি না।প্রধান শিক্ষকের দায়িত্বে থাকা চুটারহুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হারুন অর-রশিদ বলেন, আমি প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে আসছি। এখানে প্রধান শিক্ষকসহ দুজনের পদ খালি রয়েছে। এ অবস্থায় শিক্ষার্থী ও বিদ্যালয় সামাল দেওয়া খুব কঠিন হয়ে পড়েছে। অন্যদিকে শিশু শিক্ষার্থীদের পড়াশোনা বিঘিœত হচ্ছে।

এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নুর আলম জানান, এ উপজেলায় প্রাথমিকে প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকের পদ কিছু খালি রয়েছে। শূন্য এ পদগুলো অচিরেই পূরণ হয়ে যাবে। সরকার এ সমস্ত পদে শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য ইতিমধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। যার আবেদও ইতিমধ্যে গ্রহণ করেছেন। নতুন বিজ্ঞপ্তি দেওয়া পদে শিক্ষক নিয়োগ হলে নতুন উদ্যোমে চলবে এ উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলো।

উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুর রহমান বলেন, উচ্চমান সহকারী একজন ও অফিস সহকারী ২ জন ও আফিস সহায়ক ১ জনের পদ দীর্ঘ দিন যাবৎ শূন্য রয়েছে। এতে আমার দপ্তরে যেমন অফিসিয়াল কার্যক্রম সাভাবিক ভাবেই ব্যহত হচ্ছে। তেমনি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রশাসনিক ব্যাপক কাজে সমস্যা হচ্ছে।

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে উপজেলার ২৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ ও ৫৭টি সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে। এছাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা দপ্তরে জনবল সংকট রয়েছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে নিয়মিত অবহিত করা হচ্ছে। আশা করছি দ্রুতই এর সমাধান হবে।

 

 

কিউএনবি/অনিমা/০৬ জুলাই ২০২৩,/বিকাল ৪:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit