রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম
ইউএনও’র গাড়ি চালক ও অনৈতিক কাজে জড়িত ৩ নারী আটক প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন তারেক রহমান: রিজভী বার্সেলোনা কোচ বললেন, ‘এই মুহূর্তে ইয়ামাল বিশ্বের সেরা খেলোয়াড়’ নরসিংদীতে প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঢাকায় এসেছেন ফিফা সভাপতি সংসদ সদস্যদের মনোনীত প্রকল্পে ৩২৯ কোটি টাকা বরাদ্দ রোমান্টিক ফটোশুটে অপু-আদনান, ফিরছেন কী বড় পর্দায়? ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা দিতে বলা রায়ের বিরুদ্ধে আপিল পতাকার মর্যাদা রক্ষা করা প্রত্যেক সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী করোনা-পরবর্তী টানা পাঁচ বছর ৭ শতাংশের বেশি প্রবৃদ্ধি, ভারতের অর্থনীতি প্রশংসনীয়: অর্থনীতিবিদ

এখন মণিপুরীরা নিজ মাতৃভাষাতেই রবীন্দ্র সংগীত গাইতে পারবেন

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : বুধবার, ৫ জুলাই, ২০২৩
  • ৪১৯ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : স্বরলিপিসহ মোড়ক উন্মোচন হল কবি প্রতীম কুমার সিংহ অনূদিত রবীন্দ্র সংগীত। বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষায় অনূদিত রবীন্দ্র সংগীত নিয়ে প্রকাশিত গ্রন্থের নাম দেয়া হয়েছে ‘নুংকুপী’। যার বাংলা চাতক পাখি। বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা বললেন, এখন থেকে মণিপুরীরা নিজ মাতৃভাষাতেই রবীন্দ্র সংগীত গাইতে পারবেন। আর অনুবাদ না হলে সাহিত্যের বিস্তৃতি সীমাবদ্ধ থাকে। স্তব্দ থাকে সংগীতের সুধা বিতরণ। এজন্য অনুবাদক ও স্বরলিপিকারকে ধন্যবাদ জানান বক্তারা। আহ্বান জানান, গাওয়ার সময় যথাযথ সুর অনুসরণের।

গতকাল রাত এটুজেড মিডিয়ার স্টুডিওতে নুংকুপী’র মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করে মণিপুরী সমাজকল্যাণ সমিতি সিলেট জেলা শাখা। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রোটারিয়ান নির্মল কুমার সিংহ। সাধারণ সম্পাদক সাংবাদিক সংগ্রাম সিংহের পরিচালনায় অনুষ্ঠিত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অতিথি ছিলেন সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুর রশিদ রেনু ও সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল।

কবিগুরু রবি ঠাকুর রচিত তিরিশটি রবীন্দ্র সংগীতের অনুবাদক ভারতের কবি, গীতিকার প্রতীম কুমার সিংহ তার বক্তব্যে বলেন, বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষায় অনূদিত রবীন্দ্র সংগীতের স্বরলিপি করেছেন বিশিষ্ঠ রবীন্দ্র সংগীত শিল্পী শ্রী মতি পাপিয়া ভৌমিক। তিনি বলেন, এখন থেকে নিজ মাতৃভাষাতেই রবীন্দ্রসংগীত গাইতে পারবেন বিষ্ণুপ্রিয়া মণিপুরীরা।

তবে ভারতে বাঙালি শিল্পীরাও গাইছেন বলে জানান তিনি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মণিপুরী সমাজকল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটির নেতা স্বপন কুমার সিংহ, সিলেট জেলা শাখার সহ সভাপতি উচিত কুমার সিংহ, মণিপুরী প্রকাশনা সংস্থা পৌরির সম্পাদক সুশীল কুমার সিংহ, পন্ডিত প্রসন্ন কুমার সিংহ, সিলেট জেলা প্রেসক্লাবর কার্যকরী কমিটির সদস্য রণজিত সিংহ, চলচ্চিত্র পরিচালক উত্তম কুমার সিংহ, মাছিমপুর রবীন্দ্র স্মরণোৎসব’র সদস্য সচিব সাংবাদিক সুনীল সিংহ, মণিপুরী জন্মষ্টমী উদযাপন পরিষদ সিলেট বিভাগীয় কমিটির সভাপতি মণিসেনা সিংহ, রোটারিয়ান শান্তি রাণী সিনহা, আইটি উদ্যোক্তা রঞ্জন সিংহ, উদ্যোক্তা অনির্বাণ সিংহ ও সমাজকর্মী আরতি সিনহা।

বক্তারা আরো বলেন, বিষ্ণুপ্রিয়া মণিপুরীসহ ক্ষুদ্র জাতিসত্তাসমুহের অতীত ইতিহাস অনেক গর্বের। বৃটিশ বিরোধী ভানুবিল কৃষক প্রজা আন্দোলন, বাহান্নের ভাষা আন্দোলন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধে তাদের ভুমিকা কৃতজ্ঞতার দাবিদার। সেসব গৌরবগাঁথাও ক্রমেই উঠে আসা উচিত। বিশ্বকবি মণিপুরী নৃত্যকে বিশ্বনন্দিত স্বীকৃতির পথ তৈরী করে দিয়ে গেছেন। সিলেট নগরীর মাছিমপুরে কবির আগমন স্মৃতি সংরক্ষণ ও বিকাশে সংশ্লিষ্ট সকল মহলের প্রতি আহ্বান জানান বক্তারা।

 

কিউএনবি/আয়শা/০৫ জুলাই ২০২৩,/সন্ধ্যা ৭:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit