রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
আলভারেজ অথবা কেউ নয়, অনড় বার্সেলোনা ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী কর্মসূচিতে মাদক কারবারিদের হামলা: আহত ১ ফুটবলে আগ্রহ হারাচ্ছে ব্রাজিলিয়ানরা বার্সেলোনা ছাড়ছেন বিশ্বকাপ ফাইনালে গোল করা তোরেস, ঠিকানা কোথায়? বাংলাদেশে সমকামিতা প্রচার ও প্রসারের পেছনে বামপন্থী দলের অনুসারীদের কে দায়ী করছে আজাদী আন্দোলন! পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদাবাজি ও পেঁপে বাগান ধ্বংসের প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপির মানববন্ধন নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান, আটক ২ বামনকুমার আলহাজ্ব খোষ মোহাম্মদ সরকার হাফেজিয়া মাদরাসায় যুক্ত হলো বয়স্ক নারী-পুরুষদের কুরআন শিক্ষা বিভাগ গ্যাসের দাম বাড়লেই পেট্রোবাংলা অবরোধ, হুঁশিয়ারি এনসিপির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যােগে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।

ছোটবেলার স্বপ্ন পূরণ করলেন করণ জোহর

Reporter Name
  • Update Time : শনিবার, ১ জুলাই, ২০২৩
  • ২১০ Time View

বিনোদন ডেস্ক : দীর্ঘ ৭ বছরের বিরতি কাটিয়ে পরিচালনায় ফিরেছেন করণ জোহর। ছবির নাম ‘রকি অর রানি কি প্রেম কাহানি’। ছবিটি নিয়ে বেশ উচ্ছ্বসিত তিনি। আর তার প্রমাণ মিললো ইনস্টায়। একটি ভিডিও শেয়ার করে করণ জানালেন তার স্বপ্নের কথা। শৈশব থেকেই করণ জোহর স্বপ্ন দেখতেন পাহাড়ে পোজ দিয়ে ছবি তুলবেন। সেই স্বপ্ন তার পূরণ হলো এতদিনে। তাও আবার ‘রকি অর রানি কি প্রেম কাহানি’র শুটিংয়ের সময়ে।

করণের আসন্ন চলচ্চিত্র, ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’, ২০২৩ সালের হাই-এক্সপেকটেড ছবিগুলোর মধ্যে একটি। মুভিতে প্রধান চরিত্রে রয়েছেন আলিয়া ভাট এবং রণবীর সিং। ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২৮ জুলাই। এরই মধ্যে মুক্তি পেয়েছে অরিজিৎ সিংয়ের কণ্ঠে ছবিটির প্রথম গান ‘তুম কেয়া মিলে’।
গানটির জন্য দর্শক সাড়াও মিলেছে ব্যাপক। রণবীর-আলিয়ার সিজলিং কেমিস্ট্রি আর দুর্দান্ত লোকেশন গানটিকে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে। অনেকেই জানেন না যে এই গানটি নির্মাতা করণের ছোটবেলার স্বপ্ন পূরণ করেছে। ইনস্টায় একটি ভিডিও শেয়ার করে করণ জানালেন, কীভাবে তার শৈশবের স্বপ্ন পূরণ হয়েছিল।
 
‘তুম কেয়া মিলে’ গানটির শুটিংয়ে গিয়ে করণ পাহাড় কে পেছনে রেখে পোজ দিয়ে একটি ভিডিও তৈরি করেন। আর সেই ভিডিওটিই তিনি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন স্বপ্ন পূরণের কথা। তার এই সুন্দর ভিডিওটির দৃশ্য ধারণ যিনি করেছেন তার নাম স্মরণ করতে ভোলেননি করণ। সেই সাথে ধন্যবাদ জানিয়েছেন ‘তুম কেয়া মিলে’ গানটিকেও। আবার তার ওভার অ্যাকটিংয়ের জন্য কিছুটা লজ্জাবোধও করেছেন তিনি।
 
ভিডিওটিতে দেখা যাচ্ছে, রুপালি রঙের ভারি জ্যাকেট পরে পোজ দিচ্ছেন করণ। কিন্তু ভিডিওটি পাহাড় থেকে শুরু হয়ে আবার পাহাড়েই শেষ হয়। এদিকে আলিয়া-রণবীরের লুক টেস্ট ভক্তদের হতাশ করেছে। ছবি মুক্তির মাত্র এক মাস আগেই, করণ জোহর রানি চ্যাটার্জি এবং রকি রনধাওয়া চরিত্রে আলিয়া ভাট এবং রণবীর সিং-এর লুক টেস্টের ছবি শেয়ার করে ভক্তদের কৌতূহল জাগিয়ে তোলেন।
ছবিতে আলিয়াকে গোলাপি স্লিভলেস ব্লাউজের সঙ্গে একটি প্রিন্টেড পিচ শাড়ি পরে দেখানো হয়েছে। তিনি তার কপালে একটি কালো টিপ এবং সোনার কানের দুল পরেছিলেন। অন্যদিকে রণবীর একটি প্রিন্টেড লাল শার্ট বেছে নিয়েছেন। যদিও ফিল্মের গান এবং টিজার ভক্তদের মনে আকর্ষণ জাগিয়েছে, কিন্তু এই লুক টেস্ট এর ছবিতে বেশ হতাশ হয়েছেন ভক্তরা। 

 

কিউএনবি/আয়শা/০১ জুলাই ২০২৩,/রাত ১০:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit