শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
পাকা পেঁপে কী রাসায়নিকমুক্ত? চেনার সহজ উপায় কানাডায় আন্ডারওয়াটার রোবটিক্স প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এমআইএসটির শিক্ষার্থীরা নতুন ভিসানীতি করছে সরকার, খসড়া মন্ত্রিসভায় উপস্থাপন বাংলাদেশ পুলিশের সঙ্গে পারস্পরিক সহযোগিতা জোরদারে আগ্রহী সৌদি আরব নন-ক্যাডারে সহকারী সচিব হলেন ৩৪ কর্মকর্তা প্রতিবন্ধীদের জন্য ‘ওয়ান-স্টপ সার্ভিস’ চালুর উদ্যোগ আনোয়ারায় ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী ৩০টিরও বেশি চীনা কোম্পানি ১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত সামাজিক মাধ্যমে অপপ্রচার কঠোরভাবে দমন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রাঙামাটির সাজেকে ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে শিশুসহ দু’জনের মৃত্যু

আলমগীর মানিক,রাঙামাটি জেলা প্রতিনিধি।
  • Update Time : শুক্রবার, ৩০ জুন, ২০২৩
  • ২৪৪ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : রাঙামাটির সাজেকে ডায়রিয়ায় আক্রান্ত্র হয়ে এক শিশুসহ দু’জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলো সাজেক ইউনিয়নের লংথিয়ান পাড়ার বাসিন্দা গিরি রঞ্জন ত্রিপুরা(৩৫) ও গঙ্গারাম এলাকার রেতকাবা গ্রামের অর্পিতা চাকমা (৫)। সাজেক ইউনিয়নের চেয়ারম্যান অতুলাল চাকমা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন  ডায়রিয়ায় আক্রান্ত হয়ে গত ২৩দিনে লংথিয়ান পাড়ায় ৫জন গ্রামবাসী মারা গেছে।

৩০জুন শুক্রবার বিকালে ডায়রিয়ায় গিরি রঞ্জন ত্রিপুরা(৩৫) ও দুপুর ২ ঘটিকায় অর্পিতা চাকমা(৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এরআগে ১৭জুন বাহন ত্রিপুরা(৫৫) ও মেলাতি ত্রিপুরা(৫০) তারা উভয়ে স্বামী-স্ত্রী, এরআগে ৭ জুন বুধবার ভোর রাতে গবতি বালা ত্রিপুরা(৫০) ও দরুং ত্রিপুরা (৬০)  দুজনের মৃত্যু হয়। এনিয়ে গত ২৩ দিনে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে সাজেকে ৫ জন মৃত্যু বরন করে।   লংথিয়ান পাড়ায় ও আশপাশের বিভিন্ন গ্রামে নারী শিশু বৃদ্ধসহ আরো ২০ গ্রামবাসী ডায়রিয়ায় আক্রান্ত রয়েছে বলে নিশ্চিত করেছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।

সাজেক ইউনিয়নের ৭নং ওয়ার্ডে মেম্বার বনবিহারী চাকমা জানান গত এক মাস ধরে সাজেকের লংথিয়ান পাড়া, অরুণ পাড়া, কাইজা পাড়া, রায়না পাড়া ও শিয়ালদহ বেটলিং এলাকাসহ আশপাশের বেশকিছু এলাকায় নতুন করে ডাইরিয়ার প্রাদুর্ভাব দেখা দেয়। এলাকায় আশপাশে কোন হাসপাতাল বা কমিউনিটি ক্লিনিক না থাকায় স্থানীয় তান্ত্রিক দ্বারা চিকিৎসা নিয়ে থাকেন। এলাকায় যাতায়াতের কোন সড়ক যোগাযোগ ব্যাবস্থা না থাকায় পায়ে হেটে এতো দুর থেকে মাচালং ও উপজেলা সদর হাসপাতালে রোগী পাঠানো সম্ভব নয়।

সাজেক ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার জোপুইথাং ত্রিপুরা জানান লংথিয়ান পাড়াতে ৪ জন মুমূর্ষু ডাইরিয়া রোগী রয়েছে তাদের অবস্থাও ভালো নয়। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার ডাইরিয়ায় মৃত্যুর বিষয়টি শিকার করে জানান, সাজেকের দুর্গম পাহাড়ী এলাকায় বিশুদ্ধ পানি ও স্যানিটেশন   ব্যবস্থা নেই, পাহাড়ী ছড়ার পানি পান করায় বর্ষার শুরুতে এই সমস্যা দেখা দেয়।

 

 

কিউএনবি/আয়শা/২৯ জুন ২০২৩,/রাত ৮:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit