বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

জোড়া স্বীকৃতি পেলেন নেইমার

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ জুন, ২০২৩
  • ১৩১ Time View

স্পোর্টস ডেস্ক : ব্রাজিল ফুটবলে অবদান রাখার জন্য ‘ফুই ক্লিয়ার’ এর বার্ষিক পুরস্কারে জোড়া স্বীকৃতি পেলেন নেইমার। রিওর একটি হোটেলে সোমবার রাতে আয়োজিত অনুষ্ঠানে নেইমার স্বশরীরে উপস্থিত থেকে পুরস্কার গ্রহণ করেন। ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোল ও অ্যাসিস্টের জন্য অ্যাওয়ার্ড জিতেছেন এই ফরোয়ার্ড।

মৌসুমটা যদিও ভালো কাটেনি নেইমারের। কাতার বিশ্বকাপে প্রত্যাশা মেটাতে পারেনি। এরপর চোটের কারণে পিএসজির হয়ে মৌসুমের শেষ অংশে খেলতেই পারেনি। তবে কাতার বিশ্বকাপেই ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ডে পেলেকে স্পর্শ করেছিলেন নেইমার। দুজনের গোলই এখন ৭৭টি।

জোড়া পুরস্কারে ভূষিত হওয়ার পর অনুভূতি প্রকাশ করতে গিয়ে নেইমার বলেছেন, ‘এখানে আসাটা সম্মানের। আমি মৌসুমটা ভালোভাবেই শুরু করেছিলাম। এরপর চোটে পড়ি। আমাকে থেমে যেতে হয় এবং আমি ভালোভাবে ফিরে আসার চেষ্টা করছি।’আর ইনস্টাগ্রাম পোস্টে নেইমার লিখেছেন, ‘এই গোলগুলো করতে পারব আমি তা স্বপ্নেও ভাবিনি। আমার স্বপ্ন ছিল ব্রাজিলের জার্সি পরে খেলা।’

 

 

কিউএনবি/আয়শা/২৮ জুন ২০২৩,/বিকাল ৪:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit