শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ জুন, ২০২৩
  • ১২৮ Time View

ডেস্ক নিউজ : কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে একটি মৃত ইরাবতি ডলফিন। এটির দৈর্ঘ্য ৫ ফুট এবং প্রস্ত দুই ফুট।

রোববার (২৫ জুন) বিকাল ৫টার দিকে কুয়াকাটার জিরো পয়েন্টের পূর্ব পাশে ফ্রাই মার্কেট সংলগ্ন ডলফিনটি দেখতে পায় কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্যরা। 

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্য কে এম বাচ্চু  বলেন, ধারণা করা হচ্ছে, গভীর সাগরে ডলফিনটি দুই থেকে তিনদিন আগে মারা গেছে। কিভাবে প্রাণীটি মারা গেছে সেটি নিশ্চিত বলা যাচ্ছে না। তবে এটির পেট এবং পিটে আঘাতে চিহ্ন রয়েছে। তিনি আরও জানান, ডলফিন রক্ষা কমিটির সদস্য জুয়েল রানা ডলফিনটি দেখতে পেয়ে আমাদের খবর দেন। পরে আমরা বন বিভাগকে খবর দেই। 

ইকোফিশ-২ বাংলাদেশ প্রকল্পের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, সমুদ্রের পরিবেশ বিনষ্ট হওয়ায় সামুদ্রিক প্রাণীগুলো এভাবে মারা যাচ্ছে। আজকে ভেসে আসা ডলফিনটি ইরাবতী প্রজাতির। সম্ভব হলে এর স্যাম্পল সংগ্রহ করে পরিক্ষা নিরীক্ষা করবো।

মহিপুর বন বিভাগের রেঞ্চ কর্মকর্তা আবুল কালাম জানান, ঘটনাস্থলে বনকর্মীদের পাঠানো হয়েছে। ডলফিনটির নমুনা সংগ্রহ করা হবে এবং পরে প্রাণীটিকে মাটি চাপা দেওয়া হবে।

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির তথ্য মতে, চলতি বছরে আজকেসহ মোট ৪টি ইরাবতী, একটি নতুন প্রজাতির এবং ২২ সালে ১৯টি মৃত ও জীবিত ডলফিন ভেসে আসে কুয়াকাটা সৈকতে।

কিউএনবি/অনিমা/২৬ জুন ২০২৩,/দুপুর ২:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit