রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

জয়পুরহাটে যুবলীগ নেতাকে কুপিয়ে কোরবানীর গরু বিক্রির ৩ লাখ টাকা ছিনাতাইয়ের অভিযোগ

মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ২৪৪ Time View

মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাট সদর উপজেলার আমদই ইউনিয়ন যুবলীগ নেতা রেজাউল করিমকে পিটিয়ে ও কুপিয়ে তার কাছ থেকে গরু বিক্রির ৩ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় শনিবার রাতে তিনি বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় ১১ জনকে আসামী করে মামলা করেছেন।রেজাউল করিম আমদই ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি ও একই ইউনিয়নের পূর্ব পাইকর গ্রামের মৃত ছফির উদ্দিনের ছেলে।রেজাউল করিম অভিযোগ করে বলেন, শুক্রবার সন্ধ্যায় তিনি তার খামার থেকে একই উপজেলার সগুনা নামক স্থানে পাইকারী ব্যবসায়ীদের কাছে সাড়ে ৫ লাখ টাকায় ৬টি গরু বিক্রি করেন। একই এলাকায় তার শ্বশুর বাড়িতে আড়াই লাখ রেখে অবশিষ্ট ৩ লাখ টাকা একটি ব্যাগে ভরে নিয়ে তার ছেলে আরাফাত হোসেন রনিক (১৮) কে সাথে নিয়ে মোটর সাইকেল যোগে বাড়ি ফিরছিলেন।

পথে সদর উপজেলার গোপালপুর নামক স্থানে ১০/১১ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তাদের গতিরোধ করে হামলা চালান। সন্ত্রাসীদের রাম দা, সামুরাই, লোহার রডসহ দেশীয় অস্ত্রের আঘাতে রেজাউল ও তার ছেলে রনিক গুরুতর আহত হলে সন্ত্রাসীরা ওই ৩ লাখ টাকা ছিনিয়ে নেয়। এ সময় তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে পুলিশে খবর দেন। পুলিশ এসে আহতদের উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করিয়ে দেয়। পর দিন শনিবার রাতে (গতকাল রাতে) রেজাউল করিম বাদী হয়ে ১১জনকে আসামী করে জয়পুরহাট থানায় মামলা দায়ের করেছেন বলেও জানান তিনি ।

জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম জানান, এ ব্যাপারে থানায় মামলা হলেও তদন্ত ও গ্রেপ্তারের স্বার্থে আসামীদের নাম-পরিচয় এ মূহুর্থে জানানো যাচ্ছে না, তবে প্রকৃত তথ্য উদ্ঘাটনের পর বিস্তারিত জানানো যাবে বলেও জানান ওসি।

কিউএনবি/অনিমা/২৫ জুন ২০২৩,/দুপুর ২:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit