শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
গ্রামে চিকিৎসার অভাবে কেউ যেন প্রাণ না হারায়: ডা. জুবাইদা তেলের দাম বাড়ার প্রভাবে কমল স্বর্ণের দাম দীর্ঘ অপেক্ষার পর মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? গোপালগঞ্জে নারী আইনজীবীর মাথা ফাটানো সেই বিচারক প্রত্যাহার পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের এমপি গাজী নজরুল এখন কোথায়? মেসিদের নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা চোর ধরতে ছাত্রদল নেতাদের অভিনব কৌশল, উদ্ধার ২ চোরাই মোটরসাইকেল ডোমারে চিলাহাটিতে হিমোগ্লোবিন ও ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনে অনুষ্ঠিত সিলেটের এআরডি ভূয়া এনজিও সংস্থার চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

নোয়াখালীতে এটিইউ’র অভিযানে নাশকতা মামলার আসামি গ্রেফতার

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ জুন, ২০২৩
  • ১০৯ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে নাশকতা মামলার পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে এন্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)। এ সময় আসামির থেকে নাশকতার কাজে ব্যবহৃত ২ টি মুঠোফোন জব্দ করা হয়।বুধবার (২১ জুন) দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে,গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চৌমুহনী পৌরসভা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।  

গ্রেফতারকৃত মো.মাহবুবুর রহমান (৪০) উপজেলার চৌমুহনী পৌরসভার ১নম্বর ওয়ার্ডের নাজিরপুর এলাকার আবদুর সামাদ মাস্টার বাড়ির মৃত আদুর সামাদের ছেলে।  বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  তিনি বলেন, গ্রেফতারকৃত আসামি সন্ত্রাস নিরোধ মামলার পলাতক আসামি। মামলাটি এন্টি টেরোরিজম ইউনিট তদন্ত করছে। গোপন সংবাদের ভিত্তিতে এন্টি টেরোরিজম ইউনিটের একটি টিম তাকে গ্রেফতার করে বেগমগঞ্জ থানায় হস্তান্তর করেন।       

   

কিউএনবি/অনিমা/২১ জুন ২০২৩,/দুপুর ১২:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit