রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

জয়পুরহাটে হত্যা মামলায় তিনজনের ফাঁসির রায়

মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ১৭৫ Time View

মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটে হত্যা মামলায় দুই ভাইসহ তিন জনের মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়াও তাদের ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সেইসঙ্গে ওই মামলায় অন্য একটি ধারায় তাদের ১০ বছর কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।সোমবার দুপুরে জয়পুরহাট অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিচারক আব্বাস উদ্দিন এ রায় প্রদান করেন।দন্ডপাাপ্তরা হলেন, জয়পুরহাট সদর উপজেলার পশ্চিম পারুলিয়া গ্রামের মজিবর রহমানের ছেলে জাফু ওরফে ইয়ারব হোসেন, আমিনুল ইসলাম রিয়াদুল ও পাঁচবিবি উপজেলার তেলীহার গ্রামের মৃত জাবদুলের ছেলে লুৎফর রহমান। আসামিরা সবাই পলাতক রয়েছে।

মামলার বিরণে জানা গেছে, ২০০৭ সালের ১৭ ডিসেম্বর রাতে সদর উপজেলার পশ্চিম পারুলিয়া গ্রামের মজিবর রহমান তার নিজ বাড়ির শয়ন কক্ষে ঘুমিয়ে ছিলেন। সে সময় একটি দস্যুদল বাড়ির প্রাচীর টপকিয়ে মজিবরের ঘরে প্রবেশ করে ছুরিকাঘাত করে প্রায় ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। এসময় মজিবরকে গুরুতর আহত অবস্থায় জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নিলে কর্ত্যবরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এ ঘটনায় নিহত মজিবরের ছেলে আব্দুর রাজ্জাক বাদী হয়ে ২০০৭ সালের ১৯ ডিসেম্বর জয়পুরহাট সদর থানায় মামলা দায়ের করেন। এ মামলার দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ আদালত আজ এ রায় দেন।জয়পুরহাট জেলা জজ আদালতের সরকার পক্ষ্যের কৌশলী এ্যাডঃ নৃপেন্দ্রনাথ মন্ডল এ রায় প্রদানের বিষয় নিশ্চিত করেন।

কিউএনবি/অনিমা/১৯ জুন ২০২৩,/বিকাল ৩:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit