বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

সাড়ে ১৩ বছর পর আগামী ১৭ জুলাই বেনাপোল পৌর সভা নির্বাচন

মনিরুল ইসলাম মনি ; শার্শা(যশোর)সংবাদদাতা ।
  • Update Time : রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ১১৫ Time View

মনিরুল ইসলাম মনি ; শার্শা(যশোর) : দীর্ঘ সাড়ে ১৩ বছর পর আগামী ১৭ জুলাই যশোরের বেনাপোল পৌর সভা নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে বিএনপি না গেলেও ৪ জন মেয়র পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। কাউন্সিলর পদে মনোনয়ন জমা দিয়েছেন ৫৩ জন।

সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ১৭ জন প্রার্থী। নির্বাচনে মোট ৭৪ জন প্রার্থী পৌর নির্বাচনে লড়াই করবেন। নির্বাচনে ১৭ ও ১৮ জুন ছিল মনোনয়নপত্র জমা দান। আজ ১৯ জুন যাচাই বাচাই। আগামী ২৫ জুন প্রার্থীতা প্রত্যাহারের দিন ও ২৬ জুর প্রতিক বরাদ্ধ এবং ১৭ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে।

বেনাপোল পৌর সভায় গত ২০১০ সালের ১৫ জানুয়ারী নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এ নির্বাচনে ব্যাপক অনিয়ম, পেশিশক্তি প্রয়োগ ও ভোট চলাকালীন সময়ে জবর দখলের অভিযোগ ছিল। তারই মধ্যে আওয়ামীলীগৈর মনোনীত প্রার্থী আশরাফুল আলম লিটন মেয়র পদে নির্বাচিত হয়েছিল। তার নিকটতম প্রতিদ্বন্দি ছির বিএনপি মনোনীত প্রার্থী মোঃ নাজিম উদ্দিন।

দীর্ঘ দিন পর আগামী ১৭ জুলাই বেনাপোল পৌর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার প্রচার প্রচারনায় বেনাপোল নিরুত্তাপ।সাধারন মানুষের মধ্যে ভোট নিয়ে তেমন কোন উত্তাপ নেই । নেই মানুষের মধ্যে ভোটের আনন্দ। ভোটের ব্যাপারে জানতে চাইলে ভ্যান চালক ইসমাইল হোসেন বলেন ভোট দিয়ে কি হবে ভোট দিলে কি জিনিষ পত্রের দাম কমবে। ইজি বাইক চালক হাফিজুর রহমান বলেন, কিসের ভোট।

আমি কি আমার ভোট দিতে পারবো। ভোট তো এখন লাগেনা। রাতেই ভোটের বাক্স ভরে নেয়। এমন সংঙ্কা নিয়ে চলছে সাধারন ভোটার। বেনাপোল পৌর নির্বাচনে ইভিএম এর মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে। বেনাপোল পৌন সভায় এবাবেব নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ৩০৩৮৫জন। তার মধ্যে পুরুষ ভোটার ১৫০৪৪ ও নারী ভোটার ১৫৩৪১ জন।

দীর্ঘ সাড়ে ১৩ বছর পর আবারো আগামী ১৭ জুলাই বেনাপোল পৌরসভার ভোট অনুষ্ঠিত হবে। এ বারের নির্বাচনে মেয়র পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন মোট ৪ জন প্রার্থী। প্রার্থীরা হলেন আওয়ামীলীগের মনোনীত বিশিষ্ঠ সিএন্ডএফ ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ নাসির উদ্দিন নৌকা প্রতিক। অপর প্রার্থীরা হলেন বেনাপোল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিশিষ্ঠ সমাজ সেবক আলহাজ মোঃ মাসুদুর রহমান মিলন, বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসাসিয়েশনের সাবেক সভাপতি , বিশিষ্ঠ ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ¦ মফিজুর রহমান স্বজন, ও তরুন নেতা বিশিষ্ঠ ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ ফারুক হোসেন উজল।

ডনর্বাচন সংক্রান্ত বিষয়ে জানতে চাইলে শার্শা উপজেলা নির্বাচন অফিসার শমেন বিশ^াস ছন্দ বলেন আগামী ১৭ জুলাই বেনাপোল পৌর সভার নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন বেনাপোল পৌর সভায় ৯ টি ওয়ার্ডের প্রতিটি কেন্দ্রে এই প্রথম ইভিএম এর মাধ্যমে নির্বাচন হবে।

প্রতিটি কেন্দ্র থাকবে সিসি ক্যামেরা। আইন শৃঙ্খলা বাহীনি, পুলিশ, র‌্যাবচ, বিজিবি সদস্য ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট। তিনি বলেন এরই মধ্যে আমাদের সকল প্রস্তুতি শেষ। তিনি অবাধ, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করার জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন।

 

 

কিউএনবি/আয়শা/১৮ জুন ২০২৩,/সন্ধ্যা ৭:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit