শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম
স্বর্ণের দাম কমবে না বাড়বে, যা বলছে পূর্বাভাস ইরান যুদ্ধে চীনের নীরব উপস্থিতি, বদলে যাচ্ছে সমীকরণ কুমিল্লায় রতন গ্যাংয়ের প্রধানসহ শীর্ষ ৪ কিশোর গ্যাং লিডার গ্রেফতার নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী সালাহউদ্দীন সুমন পেলেন বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর পুরস্কার গাড়ি দেখলেই সালাম দেওয়া পথশিশুদের খাওয়ালেন প্রধানমন্ত্রী উত্তেজনার মধ্যেই রাহুলের ‘সত্যাগ্রহ’ ওয়েবসাইট, কী মিলবে এতে বিমানবন্দরে ল্যাগেজ ও ট্রলি ম্যানেজমেন্ট নিয়ে যা বললেন সাদিক কায়েম চীনের সঙ্গে সম্পর্ক স্থাপনে বাংলাদেশকে থামাতে পারবে না যুক্তরাষ্ট্র

বাবা-মাকে সময় দিন

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ১১১ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : আমাদের জীবনে সব থেকে কাছের মানুষ বাবা-মা। একটা সময় ছিল যখন এক দিনও কাটাতো না তাদের ছাড়া। কিন্তু যত বড় হতে থাকি ধীরে ধীরে দূরে সরে যেতে থাকি মনের অজান্তেই। একটা সময় কাজের ব্যস্ততা কিংবা দায়িত্ববোধের অভাবে ন্যূনতম খোঁজ নিতেও ভুলে যাই। কিন্তু বাবা-মায়ের প্রতি এমন অবহেলা কোনো আদর্শ সন্তানের আচরণ হতে পারে না। আমরা সবাই আমাদের বাবা-মাকে ভীষণ ভালোবাসি কিন্তু তা প্রকাশ করার সুযোগ পাই না কাজের ব্যস্ততায়। আমরা চাইলেই একটু সময় বের করে অন্তত সপ্তাহের একটা দিন বাবা-মাকে দিতে পারি।

জেনে নিন করণীয়

– সারা দিন কাজ শেষে রাতের খাবারটা বাবা-মায়ের সঙ্গে খেতে পারেন। আর খেতে খেতে সারা দিনের নানা বিষয় নিয়ে আলোচনা করতে পারেন।

– দিনের বিভিন্ন সময় তাদের খোঁজ নিন। শরীর কেমন, কোনো অসুবিধা হচ্ছে কি না, ঠিকমতো খাবার ও ওষুধ খাচ্ছে কিনা।

– ছুটির দিনে ঘুরে আসুন সবাই মিলে। সেদিন পুরোটা সময় তাদের দিন। দেখবেন আপনার বাবা-মা খুশি হবেন।

– বাবা-মায়ের সঙ্গে না থাকলে দিনের একটা সময় একটু সময় নিয়ে তাদের ফোন দিয়ে কথা বলুন এবং খোঁজখবর নিন।

– সময় দিতে না পারলে বুঝিয়ে বলুন। যাতে তারা ভুল বুঝে কষ্ট না পান।

– তাদের সামাজিক নানা কাজের সঙ্গে জড়িত করুন এবং এসব কাজে উৎসাহ দিন। এতে তাদের সময়ও কেটে যাবে।

– তাদের জন্মদিন ও বিবাহবার্ষিকী পালন করুন। এদিন নিজে রান্না করে খাওয়াতে পারেন। এ ছাড়া তাদের প্রিয় কোনো জিনিস উপহারও দিতে পারেন।

– এ ছাড়া মাঝেমধ্যে তাদের বন্ধুদের দাওয়াত করে গেটটুগেদার পার্টির আয়োজন করতে পারেন। এতে তারা বেশ খুশি হবেন।

কিউএনবি/অনিমা/১৮ জুন ২০২৩,/বিকাল ৪:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit