মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গায় শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও উৎসবমুখর করতে প্রস্তুতিসভা। ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে নির্মিত সেতুটি পরিদর্শন ॥ হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার আটোয়ারীতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা দুর্যোগে নারী-কিশোরীর নিরাপত্তায় ওরিয়েন্টেশন লালমনিরহাটে নিরাপদ সড়ক নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান আটোয়ারীতে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা নিয়ে প্রস্তুতিমূলক সভা দুর্গাপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত শেখ হাসিনা, মনিরুল ও হারুনসহ ১০ আসামির বিরুদ্ধে শুনানি ২৮ অক্টোবর পাক অভিনেতার সঙ্গে নুসরাত ফারিয়া

শিশু মৃত্যু’র হার কমাতে রাঙামাটিতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ১১৯ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : রাতকানা, মেসেলস, ডায়রিয়া ও ক্যারটম্যালেসিয়ার মতো রোগগুলো থেকে পাহাড়ের শিশুদের রক্ষাসহ অত্রাঞ্চলে শিশু মৃত্যুর হার কমিয়ে আনার লক্ষ্যে পার্বত্য জেলা রাঙামাটিতে আজ থেকে শুরু হয়েছে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন কর্মসূচী। এই ক্যাম্পেইনের মাধ্যমে রাঙামাটির ৮১ হাজার ১৯৪ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর আওতায় আনবে জেলার স্বাস্থ্য বিভাগ।রোববার সকালে আনুষ্ঠানিকভাবে এই ক্যাম্পেইন এর উদ্বোধন করেছেন রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী। সকালে রাঙামাটি শহরের কাঠাঁলতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন রাঙামাটির সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা।এসময় অন্যান্যের মধ্যে রাঙামাটি পৌরসভার কাউন্সিলর জামাল উদ্দিন, জোবায়তুন নাহারসহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।এবারের ক্যাম্পেইনে রাঙামাটিতে ১ হাজার ৩১৫টি কেন্দ্রের মাধ্যমে ৬ থেকে ১১ মাস বয়সী ৯ হাজার ৩৫৫ জন শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ বয়সী ৭১ হাজার ৮৩৯ জন শিশুকে লাল রঙের ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানিয়েছেন রাঙামাটির সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা।

কিউএনবি/অনিমা/১৮ জুন ২০২৩,/দুপুর ১:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit