শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০ নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা এক মাস বাড়ালো ইসি বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে বিশেষ নজরদারি চালাবে ডিএমপি সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ এর শুভ উদ্বোধন। গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন ॥ আশুলিয়ায় মোটর চালক দলের মতবিনিময় সভা  দেবীগঞ্জে ৩ বছরেও শেষ হয়নি সড়ক নির্মাণকাজ, ঠিকাদারের অবহেলার অভিযোগে মানববন্ধন আয়াতুল্লাহ আলি খামেনির কফিন তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, জানাজা শনিবার

ডোমারে যৌতুকের কারণে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী গ্রেপ্তার

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩
  • ১১০ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে যৌতুকের করণে স্ত্রীকে গলা টিপে হত্যার দায়ে স্বামী নির্মল চন্দ্র রায় (৩৫) কে গ্রেপ্তার করেছে ডোমার থানা পুলিশ।জানা যায়, গত ১৫ বছর আগে উপজেলার বামুনিয়া ইউনিয়নের সচিন চন্দ্র রায়ের কন্যা মেঘনা রাণী রায় (৩৫) এর সাথে উপজেলার হরিণচড়া ইউনিয়য়েন আটিয়াবাড়ি মাস্টার পাড়া গ্রামের পুলেন চন্দ্র রায়ের ছেলে নির্মল রায় (৪০) এর বিয়ে হয়। সংসার চলাকালীন তাদের ৩টি সন্তান রয়েছে। দীর্ঘদিন যাবত যৌতুকের কারণে নির্মল মেঘনাকে শারিরিক ও মানুষিক নির্যাতন করতো।

এরই জের ধরে ঘটনার দিন মঙ্গলবার (১৩ জুন) সকাল ৭টয় তাদের ঝগড়া লাগলে মারধরের একপর্যায়ে নির্মল ঘরের মেঝেতে মেঘনার গলা চেপে ধরে। এতে মেঘনার শ্বাসরোধ হয়ে মৃত্যু হয়। নির্মল মেঘনার মরদেহ বিছানার উপর তুলে কম্বল ঢেকে দিয়ে পালিয়ে যায়। ওই দিনেই ৩ ঘন্টার মধ্যেই ডোমার থানার ওসি (তদন্ত) মাসুদ করিমের নেতৃত্বে এসআই জাহিদ উপজেলার হরিণচড়া ইউনিয়নের বুড়িরহাট এলাকা হতে নির্মল কে গ্রেপ্তার করে। মেঘনার ভাই লক্ষণ চন্দ্র বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করে। ডোমার থানা অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী জানান, মরদেহ উদ্ধার করে জেলা মর্গে পাঠানোর হয়েছে। অভিযুক্ত আসামি নির্মল চন্দ্র রায়কে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

কিউএনবি/অনিমা/১৫জুন ২০২৩,/রাত ৮:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit