শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম
মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন টমেটো খেয়ে ১৫ হাতির মৃত্যু শেখ হাসিনাকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দেয়া হচ্ছে না: ভারত মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নির্বাহী কমিটিতে এমপি ফজলুর রহমান জ্বালানি তেলের বাজার ঊর্ধ্বমুখী, এক মাসেই দর বেড়েছে প্রায় ২০ শতাংশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘জুলাইবিরোধী’ ৭ শিক্ষককে অব্যাহতি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক শক্তিশালী করার ইঙ্গিত মার্কিন দূতের দক্ষিণ গফরগাঁও উপজেলা গঠন বিষয়ে আশ্বস্ত করলেন কমিশনার আগস্ট মাসে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম

এবার রাম-সীতা চরিত্রে ধরা দিচ্ছেন রণবীর-আলিয়া!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ জুন, ২০২৩
  • ৭৯ Time View

বিনোদন ডেস্ক : ব্রহ্মাস্ত্রের পর আবার জুটি বাঁধছেন রণবীর ও আলিয়া? নীতেশ তিওয়ারির রামায়ণে রণবীরের বিপরীতে সীতা হিসেবে দেখা যাবে আলিয়াকে? তেমনটাই অন্তত দাবি করছেন টুইটার ব্যবহারকারীরা। এসএস রাজামৌলির ছবি আরআরআর-এ সীতা নামক একটি চরিত্রে অভিনয় করেছিলেন আলিয়া। এবার হয়তো তাকে সত্যি রামায়ণের সীতার ভূমিকায় দেখা যাবে। 

নীতেশ তিওয়ারির ম্যাগনাম ওপাস রামায়ণের সীতার ভূমিকায় থাকবেন আলিয়া, তার বিপরীতে রামের চরিত্রে দেখা যাবে রণবীরকে— এমনটিই সম্প্রতি একটি রিপোর্টে দাবি করা হয়েছে। এই খবর প্রকাশ্যে আসতেই টুইটারে ট্রেন্ডিং লিস্টে উঠে আসেন আলিয়া। জানা গেছে, চলতি বছরের ডিসেম্বর থেকেই এ ছবির শুটিং শুরু হবে। আর সত্যি যদি তাতে বলিপাড়ার পাওয়ার কাপল ‘রণালিয়া’ জুটি বাঁধেন তা হলে তো কথাই নেই।

ভারতীয় গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী নীতেশ তিওয়ারির এই ‘রামায়ণ’-এ রামের ভূমিকায় দেখা যাবে রণবীর কাপুরকে। সীতা হিসেবে থাকবেন আলিয়া ভাট। আর যশকে দেখা যাবে রাবণের ভূমিকায়। ২০২৩-এর দীপাবলির সময় এই ছবির হালহকিতের বিষয়ে ঘোষণা করা হতে পারে বলে মনে করা হচ্ছে।

 

 

কিউএনবি/আয়শা/০৯ জুন ২০২৩,/দুপুর ১:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit