শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

দৌলতপুরে পুলিশের হ্যান্ডকাফ সহ পালিয়েছে পিতা-পুত্র : গ্রামবাসীর ওপর পুলশের লাঠিচার্জ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
  • ৪০১ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাফ সহ পালিয়েছে পিতা-পুত্র। ঠিকাদারের নিম্নমানের রাস্তার কাজে বাঁধা দেওয়ার ঘটনার অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গ্রামবাসীর ওপর বেধড়ক লাঠিচার্জ করে। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে হানিফ (৪৮) ও তার ছেলে সজল (২২) কে আটক করে তাদের হাতে হ্যান্ডকাফ পরায়। পরে ক্ষুব্ধ গ্রামবাসী পুলিশের ওপর চড়াও হয়ে পুলিশকে মারধর ও লাঞ্ছিত করলে সুযোগ পেয়ে হ্যান্ডকাফ নিয়ে পিতা হানিফ ও তার ছেলে সজল পালিয়ে যায়। বুধবার সন্ধ্যায় উপজেলার ফিলিপনগর ইউনিয়নের সিরাজনগর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশের লাঠিচার্জে এক বৃদ্ধা নারীসহ বেশ কয়েকজন গ্রামবাসী আহতও হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, উপজেলার সিরাজনগর গ্রামে দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুনের ঠিকাদারী প্রাতিষ্ঠানের তত্বাবধানে পূর্ব বাহিরমাদী-সিরাজনগর সড়কের নির্মাণ কাজ দেখভাল করছিলেন সুপারভাইজার শফিউল ইসলাম। সড়কের বা রাস্তার কাজ নিম্নমানের হওয়ায় হানিফ ও তার ছেলে সজলসহ এলাকাবাসী প্রতিবাদ করলে ঠিকাদারী প্রতিষ্ঠানের সুপারভাইজার শফিউল ইসলাম হানিফের ওপর চড়াও হয়। এসময় এলাকাবাসী সুপারভাইজার শফিউল ইসলামকে মারপিট ও লাঞ্ছিত করে।

এ ঘটনায় ঠিকাদারী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ পাঠায়। দৌলতপুর থানার এস আই চিরঞ্জিত সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে গ্রামবাসীর ওপর চড়াও হয়ে বেধড়ক লাঠিচার্জ করে এবং হানিফ ও তার ছেলে সজলকে আটক করে তাদের হাতে হ্যান্ডকাফ পরায়। গ্রামবাসীর ওপর বেধড়ক লাঠিচার্জে তারা ক্ষুব্ধ হয়ে উল্টো পুলিশেকে মারপিট ও লঞ্ছিত করলে এসময় সুযোগ পেয়ে হ্যান্ডকাফসহ পিতা-পুত্র পালিয়ে যায়।

পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাফসহ পিতা-পুত্র পালিয়ে যাওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজনা ও আতঙ্ক দেখা দিলে দৌলতপুর থানার ওসি মজিবুর রহমানের নেতৃত্বে থানার অতিরিক্ত ফোর্স ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে রাতভর এলাকায় অভিযান চালিয়ে হ্যান্ডকাফসহ পিতা-পুত্রকে আটক ও হ্যান্ডকাফ উদ্ধার করতে ব্যর্থ হয় দৌলতপুর পুলিশ। তবে পুলিশের দাবী হ্যান্ডকাফ উদ্ধার হলেও হ্যান্ডকাফ নিয়ে পালিয়ে যাওয়া পিতা-পুত্রকে আটক করা যায়নি।

ফিলিপনগর ইউনিয়নের চেয়ারম্যান নঈমুদ্দিন সেন্টু হ্যান্ডকাফ নিয়ে পিতা-পুত্র পালিয়ে যাওয়ার ঘটনাটি নিশ্চিত করে বলেছেন, রাস্তার কাজ নিয়ে এলাকাবাসীর সাথে ঠিকাদারের লোকের বাক-বিতন্ডা হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হানিফ ও তার ছেলে সজলকে আটক করে তাদের হাতে হ্যান্ডকাফ পরায়। পরে তারা হ্যান্ডকাফ নিয়ে পালিয়ে যায়। এ বিষয়ে জানতে দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদকে একাধিকবার ফোন দিলে তিনি ফোন ধরেননি।

হ্যান্ডকাফসহ পিতা-পুত্র পালিয়ে যাওয়ার ঘটনার বিষয়ে দৌলতপুর থানার ওসি মজিবুর রহমান বলেন, পুলিশকে মেরে আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় হ্যান্ডকাপ উদ্ধার হলেও পলাতক দুই আসামিকে আটক করা সম্ভব হয়নি। তাদের আটকের চেষ্টা চলছে, তবে এঘটনায় অপর দু’জনকে আটক করা হয়েছে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

 

 

কিউএনবি/আয়শা/০৮ জুন ২০২৩,/বিকাল ৪:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit