সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম
আন্দোলনের নামে সহিংসতা, তাদের উদ্দেশ্য ভিন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী এবার ২২৩ টাকা বাড়িয়ে এলপিজির দাম নির্ধারণ ২০৬০ টাকা বাপাজসের গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক হলেন নোবিপ্রবির ইফতেখার হোসাইন মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাযা ও দাফনে বাঁধা প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ যোগ্যতা নয়, পরিচয়ই বড়? পাহাড়ের ক্রীড়াঙ্গনে বৈষম্যের অভিযোগ যশোরের  জিআই পণ্য  খেজুর গুড় সংগ্রহ মওসুমের আনুষ্ঠানিক উদ্বোধন সিংহঝুলি আলিম মাদ্রাসার গেট নির্মাণ কাজের উদ্বোধন আজকের মুদ্রার রেট: ২ নভেম্বর ২০২৬ মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে এখন যারা আন্দোলনের নামে সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী

খবারের লোভ দেখিয়ে প্রতিবন্ধীকে ধর্ষণ; তিন মাসের অন্তসত্তা 

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
  • ৯৫ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের আদিতমারীতে চকলেটের লোভ দেখিয়ে আলেয়া বেগম (ছদ্মনাম) (৩০) নামে এক প্রতিবন্ধী নারীকে বারংবার ধর্ষণের অভিযোগ উঠেছে একই এলাকার রবিউল ইসলাম (৩০) এক যুবকের বিরুদ্ধে। বর্তমানে ওই প্রতিবন্ধী নারী তিন মাসের অন্তঃসত্ত্বা। বুধবার (৭ জুন) দুপুরে ভুক্তভোগীর মা সোবেদা খাতুন বাদী হয়ে আদিতমারী থানায় অভিযোগ দায়ের করেছেন। 

অভিযুক্ত রবিউল ইসলাম একই গ্রামের আব্দুস সালাম মিনুর ছেলে। অভিযোগ সূত্রে জানা যায়, আলেয়া বেগম (ছদ্মনাম) জন্মের পর থেকেই মানষিক প্রতিবন্ধী। এই সুযোগকে কাজে লাগিয়ে যৌন লালসায় অভিযুক্ত প্রতিবেশী রবিউল ইসলাম তাদের বাড়িতে প্রায়ই যাতায়াত করতো।

গত ২২ মার্চ বিকেলে চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে মহিষখোচা ইউনিয়নের  ইসলামাবাদ জামে মসজিদের পিছনে বুলু মিয়ার ফাকা ঘরে নিয়ে যায় এবং সেখানে একাধিকবার ধর্ষণ করে। বিষয়টি কাউকে বললে আর কোনদিন চকলেট দিবে না। পরবর্তী বিভিন্ন যায়গায় কৌশলে খাবারের লোভ দেখিয়ে আরও ৪/৫ দিন ধর্ষণ করে এবং কাউকে বলতে নিষেধ করে হুমকি দেয়। এর কিছুদিনের মধ্যেই প্রতিবন্ধী ওই নারীর চালচলনে পরিবর্তন দেখা যায়। বিষয়টি তার মা ও প্রতিবেশী মহিলারা তাকে জিজ্ঞেদ করলে এক পর্যায়ে ভুক্তভোগী নারী তাকে ধর্ষণের বিষয়টি জানায়।

এ বিষয়ে ভুক্তভোগীর মা সোবেদা খাতুন বলেন, আমরা গরীব মানুষ। প্রতিবন্ধী মেয়ে হওয়ার তার বিয়েও দিতে পারিনাই। কোন রকমে খেয়ে পরে জীবন চালাই। আমার মেয়ের এত বড় সর্বনাশকারীর শাস্তি চাই। ভুক্তভোগীর ভাই শহিদার রহমান বলেন, আমার বোন এলাকায় সবাই পাগলি হিসেবেই জানে। সে কিছুই বুঝেনা। তার এই সুযোগ নিয়ে অন্যায় করা হয়েছে। আমরা ন্যায়বিচার চাই।

এ বিষয়ে আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক বলেন, প্রতিবন্ধী ওই নারীর মা অভিযোগ দুয়েছেন। বিকেলে ভুক্তভোগীকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। আগামীকাল ডাক্তারি পরীক্ষা করে বিজ্ঞ আদালতে জবানবন্দির ব্যবস্থা করা হবে। আসামীকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

 

কিউএনবি/আয়শা/০৮ জুন ২০২৩,/বিকাল ৪:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit