শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম
ইউটিউবার ধ্রুব রাঠি পুলিশের হাতে আটক সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সমঅধিকারের পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন ‘জেলে ঢোকান বা গুলি করুন, আমরা পিছু হটবো না’ কলকাতার মুসলিম কলোনিতে পানি নেই কয়েক মাস: হস্তক্ষেপ চেয়ে জাতিসংঘে চিঠি দিলেন তৃণমূলের এমপি ককরোচ জনতা পার্টির বিক্ষোভ ঠেকাতে দিল্লিতে নজিরবিহীন কড়াকড়ি, বন্ধ মেট্রোর ৪৫ স্টেশন ৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পানামা, ৬ প্রদেশে বিদ্যুৎ বন্ধ নাভি পিল্লেকে নোবেল শান্তি পুরস্কার মানবাধিকারের গুরুত্বের স্বীকৃতি: জাতিসংঘ ২৪ ঘণ্টায় ১৪০০ হুথি যোদ্ধাকে ‘নিষ্ক্রিয়’ করার দাবি ইয়েমেন সরকারের রাশিয়ার সঙ্গে ডিজেল চুক্তি যুক্তরাষ্ট্রের ‘স্পষ্ট দুর্বলতা’ : জেলেনস্কি নিষেধাজ্ঞার মধ্যেই রাশিয়া থেকে ৩ লাখ টন ডিজেল আমদানির ঘোষণা ট্রাম্পের

দুর্গাপুরের ইলহামের জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জন

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ৫ জুন, ২০২৩
  • ১০৫ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ উপলক্ষে কেরাত প্রতিযোগিতায় দুর্গাপুর উপজেলার আহমাদ ইলহাম তৃতীয় স্থান অধিকার করেছে। সে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার দ্বীনি আলিম মাদরাসার ৮ম শ্রেনির ছাত্র। সোমবার (৫ জুন) ঢাকার গভমেন্ট ল্যাবরেটরী স্কুল মিলনায়তনে শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ মিক্ষা অধিদপ্তর কর্তৃক আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার মধ্যে কেরাত ক শাখায় তৃতীয় স্থান অধিকার করেছে ইলহাম।

ইলহাম বলেন, আমার এ সাফল্যে আমি প্রথমেই মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করছি। সেইসাথে আমার প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান দুর্গাপুর দ্বীনি আলিম মাদরাসা, আমার শিক্ষকবৃন্দ ও আমার পিতা মাতাসহ আমার জন্য যারা দোয়া করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। ইলহাম এর বাবা আশরাফুল ইসলাম যুগান্তর কে বলেন, ইলহাম তার সাফল্য দিয়ে নেত্রকোনা জেলা তথা ময়মনসিংহ বিভাগের ভাবমূর্তি উজ্জ্বল করতে পেরেছে। সকলের কাছে ইলহামের জন্য দোয়া চাই। সে যেন আগামীতে আরো ভালো করতে পারে।

ইলহাম এর আগে একই বিষয়ের প্রতিযোগিতায় উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছে। এবার জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় ১ম স্থান ঢাকা বিভাগ, ২য় স্থান রাজশাহী বিভাগ এবং তৃতীয় স্থান অর্জন করেছে ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার আহমাদ ইলহাম।

 

 

কিউএনবি/আয়শা/০৫ জুন ২০২৩,/সন্ধ্যা ৬:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit