রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম
ইসির সঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু নেত্রকোণায় বিএনপি নেতা রনি খানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নোয়াখালীতে আবিরপাড়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন বিএনপি ফ্যাসিবাদীদের লালন করায় ফিরে আসার পাঁয়তারা করছে: জামায়াত আমির আশুলিয়ায় যুবদলের শোডাউন  দুর্দান্ত প্রত্যাবর্তনে কোস্টারিকাকে হারিয়ে গ্রুপসেরা ব্রাজিল খাগড়াছড়ির  উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা নিয়ে জেলা পর্যায়ের কর্মকর্তা ও সুধীজনের সঙ্গে মতবিনিময়। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার মতো শক্তিশালী স্কোয়াড ব্রাজিলের নেই: রোনালদো চৌগাছায় গ্রামীণ ব্যাংকে  মতবিনিময় ও সুধী সমাবেশ চৌগাছায় কৃষকদলের প্রতিবাদ সমাবেশ ও মোটরসাইকেল শোডাউন

প্রকাশ পেল ‘অন্তর্জাল’র টিজার (ভিডিও)

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ জুন, ২০২৩
  • ১৪৫ Time View

বিনোদন ডেস্ক : ‘অন্তর্জাল’ ছবিটি নিয়ে শুরু থেকেই দর্শকের আগ্রহ ছিল। এবার টিজারের মাধ্যমে তা আরও ত্বরান্বিত হলো। শনিবার (৩ জুন) প্রকাশ করা হয়েছে ‘অন্তর্জাল’ টিজার। ১ মিনিট ২০ সেকেন্ডের ঝলকটি সাইবার দুনিয়ার রহস্যে ভরপুর। তাই উন্মুক্ত হওয়ার পর থেকেই দর্শক টিজারটির প্রশংসা করছেন। সোশ্যাল মিডিয়া কিংবা ইউটিউব, টিজারের নিচে দর্শকের ইতিবাচক মন্তব্যে সেটাই প্রমাণ হচ্ছে।

ছোট্ট এই ঝলক দেখে আঁচ করা যায়, বড় ধরনের সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ। আর সেই ঝুঁকি মোকাবিলায় যোদ্ধার মতো কাজ করে কয়েকজন তরুণ। কিন্তু হামলাকারীর হুমকি, ‘এটা কেবল শুরু!’টিজারে ছবির লোকেশন, কালার গ্রেডিং, ব্যাকগ্রাউন্ড মিউজিক কিংবা সেট ডিজাইন সব কিছুই দর্শককে আকৃষ্ট করছে। অনেকে কাজটিকে আন্তর্জাতিক পর্যায়ের বলেও মন্তব্য করছেন।

নির্মাতা দীপংকর দীপন বলেছেন, ‘এই ছবির পরতে পরতে টুইস্ট। ভিএফএক্সের কাজও ডিটেইলে করা হয়েছে। কোনও কিছুতে আমরা ছাড় দেইনি। আন্তর্জাতিক সাইবার-থ্রিলার ছবিগুলো যে মানের হয়, আমাদের ‘অন্তর্জাল’ও তেমনই।’জানা যায়, বাংলাদেশসহ কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে একযোগে মুক্তি পাবে ‘অন্তর্জাল’। এ ছাড়া ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে বলে জানিয়েছেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম।

উল্লেখ্য, এই ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, এবিএম সুমন, সুনেরাহ বিনতে কামাল, মাশরুর ইনান, অমিত সিনহা, মোহাম্মদ আলী হায়দার প্রমুখ।

কিউএনবি/আয়শা/০৪ জুন ২০২৩,/রাত ৮:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit