শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম
ইউটিউবার ধ্রুব রাঠি পুলিশের হাতে আটক সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সমঅধিকারের পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন ‘জেলে ঢোকান বা গুলি করুন, আমরা পিছু হটবো না’ কলকাতার মুসলিম কলোনিতে পানি নেই কয়েক মাস: হস্তক্ষেপ চেয়ে জাতিসংঘে চিঠি দিলেন তৃণমূলের এমপি ককরোচ জনতা পার্টির বিক্ষোভ ঠেকাতে দিল্লিতে নজিরবিহীন কড়াকড়ি, বন্ধ মেট্রোর ৪৫ স্টেশন ৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পানামা, ৬ প্রদেশে বিদ্যুৎ বন্ধ নাভি পিল্লেকে নোবেল শান্তি পুরস্কার মানবাধিকারের গুরুত্বের স্বীকৃতি: জাতিসংঘ ২৪ ঘণ্টায় ১৪০০ হুথি যোদ্ধাকে ‘নিষ্ক্রিয়’ করার দাবি ইয়েমেন সরকারের রাশিয়ার সঙ্গে ডিজেল চুক্তি যুক্তরাষ্ট্রের ‘স্পষ্ট দুর্বলতা’ : জেলেনস্কি নিষেধাজ্ঞার মধ্যেই রাশিয়া থেকে ৩ লাখ টন ডিজেল আমদানির ঘোষণা ট্রাম্পের

দুর্গাপুরে তামাক বিরোধী প্রশিক্ষণ

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনধি
  • Update Time : রবিবার, ৪ জুন, ২০২৩
  • ১৭৮ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যপি এক তামাক বিরোধী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল থেকে উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণ শুরু হয়।প্রশিক্ষণে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন সহকারি কমিশনার (ভুমি) মো. আরিফুল ইসলাম।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান এর সভাপতিত্বে তামাক বিরোধী স্লাইড উপস্থাপন করেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান, মেডিক্যাল অফিসার তানজিরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শীতেষ চন্দ্র পাল। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আ‘লীগের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম শফিক, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জামাল তালুকদার, সাবেক প্রধান শিক্ষক একেএম ইয়াহিয়া, নারী নেত্রী লুদিয়া রুমা সাংমা প্রমুখ।

বক্তারা বলেন, তামাকের ধুয়ায় ৭ হাজারেরও বেশী ক্ষতিকর রাসায়নিক রয়েছে যা মানুষের শরীরের প্রতিটি অঙ্গ প্রতঙ্গের মারাত্মক ক্ষতি করে। পরোক্ষ ধুমপানের ফলে শিশু ও নারীদের মারাত্মক ক্ষতি হয়। মাদক সেবনের কারণে বিশ্বে প্রতি বছর ৮০ লাখ মানুষ মারা যাচ্ছে যার মধ্যে অধুমপায়ি নারী ও শিশুর সংখ্যা প্রায় ১২ লাখ। তামাকের ব্যবহার, নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নসহ তামাকমুক্ত সমাজ গঠনে সকলের দায়িত্বপূর্ণ ভুমিকা রাখার উপর গুরুত্ব আরোপ করা হয়।

কিউএনবি/অনিমা/০৪ জুন ২০২৩,/দুপুর ২:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit