মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন

সড়ক দুর্ঘটনায় বানেশ্বর সরকারি কলেজের শিক্ষার্থী নিহত 

মোঃ আমজাদ হোসেন রাজশাহী পুঠিয়া প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২ জুন, ২০২৩
  • ৭৩২ Time View
মোঃ আমজাদ হোসেন রাজশাহী পুঠিয়া প্রতিনিধি : রাজশাহী পুঠিয়া উপজেলার বানেশ্বর সরকারি  কলেজের একাদশ শ্রেণীর প্রথম বর্ষের শিক্ষার্থী মোঃ নাভিদ ইসলাম (১৭) নিহত হয়েছেন। শুক্রবার  (০২ জুন) সকালে ফুফাতো বোনের বাড়িতে  যাওয়ার পথে এ দুর্ঘটনার শিকার হয়। 
ঢাকা রাজশাহী মহাসড়কের পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজার  নামাজগ্রাম ঢালান সংলগ্ন এলাকায় আনুমানিক সকাল ৭ টার  সময় অজ্ঞাত গাড়ির চাপায় গুরুতর আহত হয় সে। পরে আশপাশের লোকজন উদ্ধার করে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মোঃ নাভিদ ইসলাম-(১৭) রাজশাহী পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়ন পরিষদের রঘুরামপুর গ্রামের মোঃ নজরুল ইসলামের ছেলে।সত্যতা নিশ্চিত করে পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ মোফ্ফাকারুল ইসলাম বলেন, মৃতদেহটি  নিহতের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

কিউএনবি/অনিমা/০২ জুন ২০২৩/সন্ধ্যা ৭:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit