রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষার ভিশন হবে দক্ষতা বৃদ্ধি ও ক্যারিয়ার গঠন: ববি হাজ্জাজ পহেলা বৈশাখ উদযাপনে সরকারের যত কর্মসূচি হরমুজ প্রণালিতে প্রবেশকারী বা বের হওয়া সব জাহাজ আটকানো হবে: ট্রাম্প ইরানের প্রেসিডেন্টের সঙ্গে পুতিনের ফোনালাপ, কী কথা হলো? জনগণকে দেওয়া অঙ্গীকার সরকার লঙ্ঘন করেছে: জামায়াত আমির ইসলামাবাদে ২১ ঘণ্টা আলোচনার পরও কেন চুক্তি করতে পারল না ইরান-যুক্তরাষ্ট্র ‎নওগাঁয় ১১ দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  সূর্যবংশীকে প্রশংসায় ভাসালেন পোলার্ড ১৭ এপ্রিল হজ ফ্লাইট শুরু, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী পার্বতীপুরে বরেন্দ্র বহুমুখি উন্নয়ন প্রকল্পের অবৈধ অপারেটর এর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যহারের দাবীতে মানববন্ধন

চৌগাছায় সাংবাদিক আতিউর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত

এম এ রহিম চৌগাছা (যশোর) প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
  • ১১১ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাংবাদিক আতিউর রহমানের ২০তম মৃত্যবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার ৩০ মে উপজেলা পরিষদ মিলনায়তনে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। চৌগাছা প্রেসক্লাবের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন চৌগাছা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু জাফর। প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান। বিশেষ অতিথির বক্তৃতা করেন চৌগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি রহিদুল ইসলাম খান, চৌগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মরহুম সাংবাদিক আতিউর রহমানের ছেলে জিয়াউর রহমান রিন্টু, সাংবাদিক কাজী আশাদুল ইসলাম, এম. এ. রহিম, বাবুল আক্তার, আজাদুজ্জামান মুক্ত।

সাংবাদিক এইচ এম ফিরোজের পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন, সাংবাদিক শ্যামল দত্ত, রাহান হোসেন, রোকনুজ্জামান সুমন, দেওয়ান শফিকুল ইসলাম ও আব্দুল আলীম প্রমুখ। বক্তরা বলেন, আতিউর রহমান চৌগাছা উপজেলা পরিষদের প্রথম দুইবার নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান ছিলেন। এ ছাড়াও তিনি বিভিন্ন জাতীয় ইংরেজী দৈনিক পত্রিকার সাংবাদিক ছিলেন। চৌগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রিন্টু জানান,স্মরণসভা ছাড়াও বিভিন্ন মসজিদে তাঁর জন্য মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/৩০ মে ২০২৩,/রাত ৮:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit