সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন

‎নওগাঁয় ১১ দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত 

সজিব হোসেন  ‎নওগাঁ প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৬০ Time View
সজিব হোসেন  ‎নওগাঁ প্রতিনিধি :  কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গনভোটের রায় বাস্তবায়নের উদ্যেশ্যে নওগাঁয় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেল সাড়ে ৫টায় মুক্তির মোড় মডেল মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে মুক্তি মোড় কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন  জামায়াতের কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য ও নওগাঁ জেলা জামায়াতের আমির খ ম আব্দুর রাকিব।

এসময় আরোও বক্তব্য রাখেন এনসিপি জেলা আহবায়ক মাহফুজুর রহমান রুবেল চৌধুরী, এবি পার্টির জেলা কমিটির আহবায়ক এডভোকেট কাজী আতিকুর রহমান, নওগাঁ জেলা জামায়াতের নায়েবে আমির ও জামায়াত মনোনীত মেয়র পদপ্রার্থী অধ্যাপক মহিউদ্দিন,  জামায়াতের কেন্দ্রীয় মজলিসের সুরার সদস্য ও নওগাঁ জেলা জামায়াতের সেক্রেটারি  এ্যাডঃ আ স ম সায়েম, বাংলাদেশ খেলাফত মজলিস এর  জেলা উপদেষ্টা খন্দকার রেজাউর রহমান টুকু,  খেলাফত মজলিসের জেলা সহ সাধারন সম্পাদক ডাঃ আবু সাইদ, শিবিরের জেলা সভাপতি আজফারুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন নওগাঁ সদর উপজেলা জামায়াতের আমির এ্যাডঃ আব্দুর রহিম। সমাবেশে  বক্তারা  বলেন, গণভোটের রায় প্রত্যাখ্যান করে জনগণের সাথে প্রতারণা করেছে বিএনপি সরকার। অবলম্বে গনভোভোটের রায় বাস্তবায়নের দাবী করেন। জুলাই সনদের দ্রুত বাস্তবায়নসহ অবিলম্বে সাংস্কার কার্যকরের দাবি করে বক্তব্য রাখেন ১১ দলীয় নেতৃবৃন্দ।

কিউএনবি/আয়শা/১২ এপ্রিল ২০২৬,/সন্ধ্যা ৬:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit