শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন

এসএসসি পরীক্ষা শেষে মোটরসাইকেলে বেড়ানো হলো না দুই বন্ধুর

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ মে, ২০২৩
  • ১০৬ Time View

ডেস্ক নিউজ : রোববার (২৭ মে) ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কের বেলতলী এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। নিহত দুই বন্ধু হলো- জাকির হোসেন ওরফে শুভ ও শাওন হাসান ওরফে সুমিত। আর আহত এসএসসি পরীক্ষার্থী হলো- নাজমুল হাসান।

এই তিন বন্ধুর বাড়ি ময়মনসিংহের তারাকান্দায়। উপজেলার কাশিগঞ্জের স্থানীয় একটি স্কুল থেকে এবার তারা এসএসসি পরীক্ষা দিচ্ছিল। দুর্ঘটনায় এই প্রাণহানিতে কাশিগঞ্জ বাজারসহ এলাকার মানুষের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। রোববার রাত ১০টায় জাকিরের দাফনের পর তার গ্রামের বাড়িতে দেখা যায় এলাকাবাসীর উপচেপড়া ভিড়। অনাকাঙ্ক্ষিত এই মৃত্যুকে কোনভাবেই মেনে নিতে পারছেন না প্রতিবেশী ও এলাকার মানুষজন।

জাকিরের বাবা জানান, তার ছেলের স্বপ্ন ছিল জীবনে এক সময় সে গায়ক হবে। বিদেশে গিয়ে চাকরি করে বাবাকে দামি মোবাইলসহ বিভিন্ন জিনিস কিনে দেয়ারও ইচ্ছে ছিল তার। রোববার সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় শাওন। সোমবার সকালে তারাকান্দার কাশিগঞ্জ বাজারে জানাজা হয়। নেত্রকোনার বিরিশিরিতে জানাজার পর তার মরদেহ নিয়ে যাওয়া হয় সেখানে। শাওনের স্বপ্ন ছিল বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করার। সোমবারই এসএসসির শেষ ব্যবহারিক পরীক্ষা ছিল। পরীক্ষা আর দেয়া হলো না তার।

তারাকান্দা উপজেলার বিসকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাকির আহমেদ জানান, আহত নাজমুল হাসান ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন। তার পরিবার জানায়, সোমবার সকালে তার একটি অস্ত্রোপচার হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৯ মে ২০২৩,/বিকাল ৫:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit