বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম
সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী নওগাঁয়  প্রতিবন্ধী ও দরিদ্র ৫৬ শিক্ষার্থীকে ৫ লাখ ৬০ হাজার টাকার অনুদান হস্তান্তর নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ নওগাঁর পত্নীতলায় উপকারভোগীদের মাঝে কারিতাসের ৪ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান  ‎লালমনিরহাটে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন কারাদণ্ড খাগড়াছড়িতে ৭৭৮ শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি, ২৩ প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী বিতরন।

রংপুরে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উদযাপন

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ মে, ২০২৩
  • ১২৬ Time View

ডেস্ক নিউজ : ৬৬ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে সোমবার রংপুর অঞ্চলে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৩ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রংপুরে Peacekeepers Run সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে জেনারেল অফিসার কমান্ডিং ৬৬ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার রংপুর এরিয়া মেজর জেনারেল সাকিল আহমেদ, এসপিপি, বিজিবিএম, এনএসডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও সামরিক ও অসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, অত্র ফরমেশনের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীগণ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৩ এর অনুষ্ঠান শুরু হয় Peacekeepers Run এর মধ্যে দিয়ে, যা রংপুর জেলা স্কুল মাঠ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মাঠে শেষ হয়। Peacekeepers Run শেষে উপস্থিত সকলে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করেন। এরপর জেনারেল অফিসার কমান্ডিং ৬৬ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার রংপুর এরিয়া বেলুন উড়িয়ে এবং শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করার মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করা সকল শান্তিরক্ষীদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। সবশেষে দিনটির তাৎপর্য এবং গুরুত্ব বর্ণনা করে প্রধান অতিথি তার মূল্যবান বক্তব্য প্রদান করেন। বক্তব্যের শুরুতে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের শাহাদাৎ বরণকারী সকল সদস্যের কথা পরম শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

তিনি বলেন, এ বছরের আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এ বছর আমরা জাতির পিতার ‘জুলিও কুরি শান্তি পদক’ প্রাপ্তির ৫০ বছর পূর্তি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করছি। জাতির পিতা বাঙালি জাতির মুক্তি আন্দোলন এবং বিশ্ব শান্তির সপক্ষে অবদানের জন্য ১৯৭৩ সালের ২৩ মে তারিখে এই পদকে ভূষিত হন। প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন, বর্তমানে বাংলাদেশ সর্বোচ্চ সেনাসদস্য প্রেরণকারী দেশ হিসেবে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অবদান রেখে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনীর ০৭ জন (১x মেজর জেনারেল, ৬× ব্রিগেডিয়ার জেনারেল) ঊর্ধ্বতন কর্মকর্তা জাতিসংঘের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত রয়েছেন।

বর্তমানে জাতিসংঘের অধীনে সর্বমোট ১৪টি দেশে বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও পুলিশ বাহিনীর সর্বমোট ৭,৪৩৬ জন সদস্য শান্তিরক্ষার কাজ করে যাচ্ছেন। শান্তিরক্ষার এই সুমহান দায়িত্ব পালনকালে বিভিন্ন সময়ে সশস্ত্র বাহিনীর ১৪৪ জন ও পুলিশ বাহিনীর ২৩ জন সদস্য জীবন উৎসর্গ করেছেন এবং সশস্ত্র বাহিনীর ২৪৭ জন ও পুলিশ বাহিনীর ১২ জন সদস্য পঙ্গুত্ব বরণ করেছেন। তিনি জাতির সেই সকল অকুতোভয় শান্তিরক্ষীদের মহান আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা ও বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান।

 

 

কিউএনবি/আয়শা/২৯ মে ২০২৩,/বিকাল ৫:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit