সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালি এড়াতে যৌথ পাইপলাইন পরিকল্পনা সিরিয়া-ইরাক ও যুক্তরাষ্ট্রের ব্যাংককের একটি বারে অগ্নিকাণ্ড, নিহত ২৭ ইরানের বিভক্ত সরকার ট্রাম্পের মধ্যপ্রাচ্য পরিকল্পনা ভেস্তে দিচ্ছে : জন বোল্টন ইরানের টার্গেট তালিকায় ডোনাল্ড ট্রাম্প ও ইউরোপীয় নেতারা? জার্মানিতে ভিসামুক্ত প্রবেশের সুযোগ ৬২ দেশের, তালিকায় কী আছে বাংলাদেশ দক্ষিণ চীন সাগর নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় মানবে না চীন কাতারের সাবেক আমির শেখ হামাদের নামাজে জানাজা অনুষ্ঠিত ২০ হাজার ফুট ওপরে ভাঙল উড়োজাহাজের জানালা, বাতাসে ছিটকে যাচ্ছিলেন বৃদ্ধ! খামেনির জানাজায় মুখোশ পরা রহস্যময় ব্যক্তির পরিচয় জানা গেল ইংল্যান্ডের বিপক্ষে কখনো খেলেননি মেসি

স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে সিএনজি চালকের কারাদন্ড

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ মে, ২০২৩
  • ১৫৬ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জে এক স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে এক সিএনজি চালিত অটোরিকশা চালককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দন্ডপ্রাপ্ত মো.বেলাল হোসেন (২৪) উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের বাসিন্দা।  

রোববার (২৮ মে) দুপুর ১টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেজবা উল আলম ভূঁইয়া এ আদেশ দেন। এর আগে, উপজেলার বসুরহাট বাজারের সিএনজি স্টানে এ ঘটনা ঘটে।  

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেজবা উল আলম ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দণ্ডপ্রাপ্ত বেলাল বসুরহাট বাজারের সিএনজি স্টান দিয়ে চলাচলকারী এক স্কুলছাত্রীকে ইভটিজিং করে আসছিলেন। রোববার দুপুরে ইভটিজিংয়ের সময় স্থানীয়রা তাকে আটক করে।  জিজ্ঞাসাবাদে অভিযুক্ত সিএনজি চালক অপরাধ স্বীকার করে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

কিউএনবি/আয়শা/২৮ মে ২০২৩,/সন্ধ্যা ৬:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit