বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন

ভোলাহাটে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

আলী হায়দার রুমন, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি।
  • Update Time : শনিবার, ২৭ মে, ২০২৩
  • ৯৬ Time View

ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : ভোলাহাটে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ মে) দিনব্যাপী পোল্লাডাঙ্গা উচ্চ বিদ্যালয়ে পোল্লাডাঙ্গা হিলফ্-উল ফাযল ইসলামী যুব সংঘের আয়োজনে এই চক্ষু শিবির হয়।

উপজেলার বিভিন্ন এলাকার প্রায় ডের শতাধিক হতদরিদ্র ও অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা করা হয়। জয়পুরহাট খানজাহানপুরের খনজনপুর মিশন চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা এই সেবা প্রদান করেন। যাদের অপারেশন প্রয়োজন তাদের চক্ষু হাসপাতালে নিয়ে গিয়ে ফ্রি চক্ষু অপারেশন কওে দেওয়া বলে যানান।

এ সময় উপস্থিত ছিলেন, সাবেক ভোলাহাট উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মো. লোকমান আলী, সংঘের উপদেষ্ঠা কারী মাও. মো. আলাউদ্দিন, পোল্লাডাঙ্গা হিলফ্-উল ফাযল ইসলামী যুব সংঘের সভাপতি মো. ইসরাঈল হক, সহ-সভাপতি মো. আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা, পাঠাকার সম্পাদক মো. সাদিকুল ইসলামসহ প্রমুখ। উল্লেখ্য, ফেব্রুয়ারি মাসে ভাষা আন্দোলনে শহীদদের স্বরণে দুই শতাধিক রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা ও অপারেশ করে দেওয়া হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৭ মে ২০২৩,/বিকাল ৫:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit