রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

চোট শঙ্কায় তানজিদ, অনুশীলনে আঙুলে বলের আঘাত পেলেন মুশফিক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ৪১ Time View

স্পোর্টস ডেস্ক : তবে তানজিদ দলের সঙ্গে ওয়ার্মআপ করেন এবং ফিল্ডিং সেশনেও অংশ নেন। ঘাড়ে অস্বস্তি থাকায় শুধু ব্যাটিংটাই করেননি। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে দুর্দান্ত সেঞ্চুরি করেছিলেন তানজিদ। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক ৯ উইকেটের জয়ে প্রথম ইনিংসে সেঞ্চুরি হাঁকান এই বাঁহাতি ওপেনার। আজ গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় অনুশীলনের বড় একটা সময় প্রধান নির্বাচক হাবিবুল বাশারের পাশে মাঠের এক কোণে দাঁড়িয়ে কাটান তানজিদ।

দ্বিতীয় টেস্ট শুরু হতে আর দুই দিন বাকি থাকায় তানজিদের ঘাড়ের অস্বস্তির কথা জানার পর তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায়নি টিম ম্যানেজমেন্ট। ফলে তাকে ব্যাটিং থেকে বিশ্রাম দেওয়া হয়। টিম ম্যানেজমেন্ট আশা করছে, দ্বিতীয় টেস্টের আগে তানজিদ দ্রুতই নেটে ফিরবেন। তবে বিকল্প পরিকল্পনার অংশ হিসেবে এদিন সৌম্য সরকারকে নেটে দীর্ঘ সময় ব্যাটিংয়ের সুযোগ দেওয়া হয়েছে। ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও বেশ কিছুক্ষণ অনুশীলন করেন সৌম্য।

এদিকে অনুশীলনের সময় আঙুলে বলের আঘাত পেয়েছেন মুশফিকুর রহিম। আঘাত পাওয়ার পর তিনি কিছুক্ষণ মাঠে বসে ছিলেন। তবে সফরকারীদের স্বস্তি দিয়ে ফিজিও প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আবার ব্যাটিংয়ে ফেরেন তিনি। অন্যদিকে প্রথম টেস্টে চোটের কারণে খেলতে না পারা পেসার শরিফুল ইসলাম দ্বিতীয় টেস্টের জন্য দলে যোগ দেওয়ার পর আজ নেটে দীর্ঘ সময় বোলিং করেন।

বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স জানিয়েছেন, ম্যাচের আগের দিন একাদশ নিয়ে সিদ্ধান্ত নেবে দল। ম্যাকেতে চতুর্থ পেসার খেলানো হবে কি না, এমন প্রশ্নের জবাবে সিমন্স সাংবাদিকদের বলেন, ‘আমরা আগামীকাল সিদ্ধান্ত নেব। এখনো এটা ঠিক করা হয়নি।’ শরিফুলকে নিয়ে সিমন্স বলেন, ‘সে ভিন্ন কিছু দিতে পারে। তবে আমরা মাত্র একটি টেস্ট ম্যাচ জিতেছি। তাই যারা জেতানো একাদশে খুব একটা পরিবর্তন করতে চায় না, আমি তাদেরই একজন।’

 

 

কিউএনবি/আয়শা/২০ অগাস্ট ২০২৬,/সন্ধ্যা ৭:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit